বিপিএলে দল না পেয়ে মুশফিক লিখলেন ‘আলহামদুলিল্লাহ’

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০৭:৩৩ পিএম


বিপিএলে দল না পেয়ে মুশফিকের আবেগঘন বার্তা
মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলামে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল মুশফিকুর রহিমকে। তার ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা। তবে নিলাম টেবিলে উঠলেও অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে টানতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। 

বিজ্ঞাপন

রোববার (৩০ নভেম্বর) দল না পাওয়ার খবর প্রকাশ্যে আসার পরপরই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন মুশফিক। সেখানে তিনি লেখেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

অন্যদিকে তার এই সংক্ষিপ্ত মন্তব্য ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই ধারণা করছেন, বিপিএলে দল না পাওয়ার হতাশার প্রতিফলনই হয়তো ফুটে উঠেছে তার এই পোস্টে। আবার কেউ কেউ বলছেন, পরিস্থিতি যাই হোক, স্বাভাবিকভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সদ্য শেষ হওয়া মিরপুর টেস্ট দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। সাদা বলের ক্রিকেটকে বিদায় জানালেও এখনও টেস্ট খেলে যাচ্ছেন তিনি। 

গত দুই আসরে ফরচুন বরিশালকে শিরোপা জেতাতে বিশেষ ভূমিকা রেখেছিলেন মুশফিকুর রহিম। সবশেষ বিপিএলের বরিশালের হয়ে ১৪ ম্যাচে ১৮২ রান করেছিলেন তিনি। কিন্তু এবারের বিপিএলে দর্শক হয়ে থাকতে হবে মুশফিককে।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission