রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০৪:০৩ পিএম

দেশি : মাহিদুল ইসলাম অঙ্কন (৩৫ লাখ), জাকের আলী অনিক (৩৫ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ), নাজমুল ইসলাম অপু (১৮ লাখ), মোহাম্মদ আবু হাসিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন দিপু (১৮ লাখ), রেজাউর রহমান রাজা (১৮ লাখ), মেহেদী হাসান রানা (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), রহমতুল্লাহ আলী (১১ লাখ)।
বিদেশি: ইহসানুল্লাহ খান (আফগানিস্তান) ২৬ হাজার ডলার, হায়দার আলী (পাকিস্তান) ২০ হাজার ডলার।
ডিরেক্ট সাইনিং (দেশি) : সৌম্য সরকার ও হাসান মাহমুদ।
ডিরেক্ট সাইনিং (বিদেশি) : জনসন চার্লস ও কুশল মেন্ডিস।
দেশি : মোহাম্মদ নাঈম শেখ (১ কোটি ১০ লাখ), শরিফুল ইসলাম (৪৪ লাখ), আবু হায়দার রনি (২২ লাখ), মাহমুদুল হাসান জয় (৩৭ লাখ), সুমন খান (৩২ লাখ), জিয়াউর রহমান (৩০ লাখ), আরাফাত সানি (১৮ লাখ), মুকিদুল ইসলাম মুগ্ধ (৩৩ লাখ), শুভাগত হোম (১৪ লাখ), সালমান হোসেন (১৪ লাখ), জাহিদুজ্জামান খান (১১ লাখ)।
বিদেশি: নিরোসান ডিকওয়েলা (শ্রীলঙ্কা) ৩৫ হাজার ডলার, অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা) ২০ হাজার ডলার।
ডিরেক্ট সাইনিং (দেশি) : শেখ মেহেদী ও তানভীর ইসলাম।
ডিরেক্ট সাইনিং (বিদেশি) : আবরার আহমেদ।
দেশি: পারভেজ হোসেন ইমন (৩৫ লাখ), খালেদ আহমেদ (৪৭ লাখ), আফিফ হোসেন ধ্রুব (২২ লাখ), রনি তালুকদার (২২ লাখ), জাকির হাসান (২২ লাখ), রুয়েল মিয়া (২৩ লাখ), আরিফুল ইসলাম (২৬ লাখ), ইবাদত হোসেন (২২ লাখ), শহিদুল ইসলাম (১৪ লাখ), রাহাতুল ফেরদৌস জাবেদ (১৪ লাখ), তৌফিক খান তুষার (১৪ লাখ), মুমিনুল হক (২২ লাখ)।
বিদেশি: অ্যাঞ্জেলো ম্যাথুলস (শ্রীলঙ্কা) ৩৫ হাজার ডলার, অ্যারন জোন্স (ইউএসএ) ২০ হাজার ডলার।
ডিরেক্ট সাইনিং (দেশি) : মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ।
ডিরেক্ট সাইনিং (বিদেশি) : মোহাম্মদ আমির ও সাইম আইয়ুব।
দেশি: তানজিম হাসান সাকিব (৬৫ লাখ), ইয়াসির আলী চৌধুরী (৪৪ লাখ), আকবর আলী (৩৪ লাখ), রিপন মন্ডল (২৫ লাখ), জিসান আলম (১৮ লাখ), আব্দুল গাফ্ফার সাকলাইন (৪৪ লাখ), মেহরাব হোসেন (৩৯ লাখ), হাসান মুরাদ (১৮ লাখ), রবিউল হক (১৮ লাখ), ওয়াসি সিদ্দিকী (১৯ লাখ), শাকির এইচ শুভ্র (১১ লাখ), মুশফিকুর রহিম (৩৫ লাখ), মোহাম্মদ রুবেল (১১ লাখ)।
বিদেশি: জাহানদাদ খান (পাকিস্তান) ২০ হাজার ডলার।
ডিরেক্ট সাইনিং (দেশি) : নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম।
ডিরেক্ট সাইনিং (বিদেশি) : শাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজ।
দেশি: লিটন দাস (৭০ লাখ), তাওহিদ হৃদয় (৯২ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ), রাকিবুল হাসান জুনিয়র (৪২ লাখ), আলিস আল ইসলাম (২৮ লাখ), নাঈম হাসান (১৮ লাখ), কামরুল ইসলাম রাব্বি (১৮ লাখ), মৃত্যুঞ্জয় চৌধুরী (১৮ লাখ), মেহেদী হাসান সোহাগ (১১ লাখ), আব্দুল হালিম (১৪ লাখ), মাহমুদউল্লাহ রিয়াদ (৩৫ লাখ)।
বিদেশি: রংপুর রাইডার্স : ইমিলিও গে ১০ হাজার ডলার, মোহাম্মদ আখলাক ১০ হাজার ডলার।
ডিরেক্ট সাইনিং (দেশি) : নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমান।
ডিরেক্ট সাইনিং (বিদেশি) : খাওজা নাফে ও সুফিয়ান মুকিম।
দেশি: শামীম পাটোয়ারী (৫৬ লাখ), মোহাম্মদ সাইফউদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ), নাসির হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান রাজা (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ), আব্দুল্লাহ আল মামুন (১৪ লাখ), মারুফ মৃধা (১৪ লাখ), জায়েদ উল্লাহ (১১ লাখ), মইনুল ইসলাম (১১ লাখ)।
বিদেশি: দাসুন শানাকা (শ্রীলঙ্কা) ৬৫ হাজার ডলার, জুবায়েদ আকবরী (আফগানিস্তান) ২০ হাজার ডলার।
ডিরেক্ট সাইনিং (দেশি) : সাইফ হাসান ও তাসকিন আহমেদ।
ডিরেক্ট সাইনিং (বিদেশি) : উসমান খান ও অ্যালেক্স হেলস।
এখন পর্যন্ত সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালসে মোহাম্মদ নাঈম শেখ। দ্বিতীয় সর্বোচ্চ ৯২ লাখ টাকায় রংপুর রাইডার্সে তাওহিদ হৃদয়।
২৮ লাখে ঢাকা ক্যাপিটালসে দল পেয়েছেন সাব্বির রহমান। গত আসরেও একই দলের হয়ে খেলেছিলেন তিনি।
৩৫ লাখে নোয়াখালী দলে সুযোগ পেলেন জাকের আলী
৩৮ লাখে সিলেট টাইটান্সে নাম লিখিয়েছেন খালেদ আহমেদ।
৬৮ লাখে ঢাকা ক্যাপিটালসে মোহাম্মদ সাইফউদ্দিন।
৪১ লাখ টাকায় নোয়াখালী এক্সপ্রেসে জায়গায় পেয়েছেন তানজিম সাকিব
ক্যাটাগরি ‘বি’ থেকে ৩৫ লাখ টাকায় পারভেজ ইমনকে দলে নিয়েছে সিলেট টাইটান্স।
৬৫ লাখে ঢাকা ক্যাপিটালসে শামীম পাটোয়ারী।
ক্যাটাগরি ‘বি’ থেকে ৯২ লাখ টাকায় তাওহীদ হৃদয়কে দলে নিয়েছে রংপুর রাইডার্স।
ক্যাটাগরি ‘বি’ থেকে ৪৪ লাখ টাকায় শরিফুল ইসলামকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়েলস।
৭০ লাখ টাকায় লিটনকে দলে নিয়েছে রংপুর রাইডার্স
বিপিএলের প্রথম ডাকেই ওঠেন নাঈম শেখ। ৫০ লাখ টাকা ভিত্তি মূল্যে নিলামের উঠলেও ১ কোটি ১০ লাখে চট্টগ্রাম রয়েলসে গিয়েছেন নাঈম শেখ।
রোববার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় নিলাম শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। প্রায় ১ ঘণ্টা পর শুরু হয়েছে এবারের বিপিএল নিলাম। আর এই নিলামের উদ্বোধন ঘোষণা করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বিপিএলে খেলা ক্রিকেটারদের টাকা কীভাবে বণ্টন করতে হবে সেটাও বলে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নিয়ম অনুযায়ী, মোট তিনটি ধাপে পারিশ্রমিক পরিশোধ করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের।
যেখানে প্রথমে ২৫ শতাংশ সাইনিং ফি দিতে হবে। পরবর্তীতে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে আরও ৫০ শতাংশ পারিশ্রমিক দিতে হবে। টুর্নামেন্ট শেষের ৩০ দিনের মধ্যে বাকি ২৫ শতাংশ পারিশ্রমিক দিতে হবে।
বিপিএল নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পেয়েছে। ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস দুজন করে দেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে।
এ ছাড়া অন্তত একজন এবং সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটার নেয়ারও সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজি। সেই সুযোগ কাজে লাগিয়ে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বিদেশি ক্রিকেটার দলেও নিয়েছে।
ঢাকা ক্যাপিটালস— তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস এবং উসমান খান।
রংপুর রাইডার্স— নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, ওয়েইন ম্যাডসেন।
নোয়াখালী এক্সপ্রেস— সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস এবং কুশল মেন্ডিস।
সিলেট টাইটান্স— মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব।
রাজশাহী ওয়ারিয়র্স— তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান।
চট্টগ্রাম রয়্যালস— শেখ মেহেদী, তানভির ইসলাম এবং আবরার আহমেদ।
১৪৭ জন দেশি ক্রিকেটারকে মোট ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেখানে ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা। এ ছাড়া ‘বি’ ৩৫ লাখ টাকা, ‘সি’ ২৫ লাখ টাকা, ‘ডি’ ১৮ লাখ টাকা, ‘ই’ ১৪ লাখ টাকা এবং ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটারের ভিত্তিমূল্য ১১ লাখ টাকা।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৫০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া ‘বি’ ২৫ হাজার ডলার, ‘সি’ ২০ হাজার ডলার, ‘ডি’ ১৫ হাজার ডলার এবং ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটারের ভিত্তিমূল্য ১০ হাজার ডলার।
বিপিএলে নিলামে কোন ক্যাটাগরিতে কোন কত টাকা করে বাড়বে সেটা ঠিক করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। দেশি ক্রিকেটারদের মধ্যে যারা ‘এ’ ক্যাটাগরিতে আছেন তাদের ক্ষেত্রে প্রতি ডাকে ৫ লাখ টাকা করে বাড়বে।
এ ছাড়া ‘বি’ ৩ লাখ টাকা, ‘সি’ ১ লাখ টাকা, ‘ডি’ ৫০ হাজার টাকা, ‘ই’ ৩০ হাজার টাকা এবং এফ ক্যাটাগরিতে বাড়বে ২০ হাজার টাকা করে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ক্যাটাগরি অনুসারে যথাক্রমে প্রতি ডাকে বাড়বে ৫ হাজার ডলার, ৩ হাজার ডলার, ২ হাজার ডলার, ১ হাজার ৫০০ ডলার এবং ১ হাজার ডলার।
নিলামে অন্তত ১২ জন দেশি ক্রিকেটারকে কিনতে সাড়ে ৪ কোটি টাকা খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। নিলামের আগে সরাসরি সাইনিং করা ক্রিকেটারদের পারিশ্রমিক এখানে যুক্ত হবে না। নিলাম থেকে অবশ্যই দুজন বিদেশি ক্রিকেটার কিনতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। সরাসরি চুক্তি ও নিলামের বিদেশি ক্রিকেটারের জন্য সাড়ে ৩ লাখ মার্কিন ডলার খরচ করতে পারবে দলগুলো।
বিপিএল নিলাম থেকে সর্বনিম্ন ১২ জন এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটারকে কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। যেখানে ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরি মিলে অন্তত ২ জন ক্রিকেটারকে দলে নিতে হবে। ‘সি’ এবং ‘ডি’ ক্যাটাগরি থেকে অন্তত ৬ জন ও ‘ই’ এবং ‘এফ’ ক্যাটাগরি মিলে অন্তত ৪ জনকে দলে নিতে হবে। একটি দল সর্বোচ্চ ১৬ জন দেশি ক্রিকেটারকে কিনতে পারবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াড হবে ২২ সদস্যের।
নানা নাটকীয়তার পর অনুষ্ঠিত হলো বিপিএলের ১২তম আসরের নিলাম। দীর্ঘ এক যুগ পর ড্রাফট পদ্ধতি ছেড়ে আবারও শুরু হলো নিলাম।
রোববার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে এবারের নিলাম। আর এই নিলাম পরিচালনার দায়িত্বে আছেন ওরমান রাফে নিজাম। এই নিলামের রিপোর্ট সরাসরি সম্প্রচার করবে আরটিভি।
আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আরও পড়ুন

সারা বিশ্বে আজ (২১ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ...

লা লিগার শীর্ষস্থান আরও দৃঢ় করতে আজ রাতে মাঠে নামছে ...
© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission