বিপিএল শুরুর আগে বড় দুঃসংবাদ চট্টগ্রাম শিবিরে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ০৩:২৮ পিএম


বিপিএল শুরুর আগে বড় দুঃসংবাদ চট্টগ্রাম শিবিরে
ছবি: সংগৃহীত

গত ২৭ নভেম্বর জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে দলের মেন্টর ও টিম ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। কিন্তু বিপিএলের শুরুর আগ মুহূর্তে ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বর্তমানে বাশার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন। এর আগে তিনি নারী দলের নির্বাচক ও নারী বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন। বিপিএলে তার অভিজ্ঞতা দলে যুক্ত হলে তা চট্টগ্রাম সমর্থকদের জন্য বাড়তি প্রাপ্তি হতো।

তবে বাশার দায়িত্ব না নিলেও কোচিং স্টাফ প্রায় আগের মতোই থাকছে। দলের প্রধান কোচ মমিনুল হক পরিবর্তন হচ্ছেন না। তার সঙ্গে কোচিং প্যানেলে কাজ করবেন নাজমুল হোসেন মিলন এবং আশরাফুল ইসলাম জিকো।

বিজ্ঞাপন
আরও পড়ুন

চট্টগ্রাম রয়্যালস নতুন দল হিসেবে বড় পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চাইছে। তবে মেন্টরের দায়িত্বে পরিবর্তন দলটির প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলবে, তা এখন সময়ই বলে দেবে।

চট্টগ্রাম রয়্যালস স্কোয়াড

বিজ্ঞাপন

দেশি : মোহাম্মদ নাঈম শেখ (১ কোটি ১০ লাখ), শরিফুল ইসলাম (৪৪ লাখ), আবু হায়দার রনি (২২ লাখ), মাহমুদুল হাসান জয় (৩৭ লাখ), সুমন খান (৩২ লাখ), জিয়াউর রহমান (৩০ লাখ), আরাফাত সানি (১৮ লাখ), মুকিদুল ইসলাম মুগ্ধ (৩৩ লাখ), শুভাগত হোম (১৪ লাখ), সালমান হোসেন (১৪ লাখ), জাহিদুজ্জামান খান (১১ লাখ)।

বিদেশি: নিরোসান ডিকওয়েলা (শ্রীলঙ্কা) ৩৫ হাজার ডলার, অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা) ২০ হাজার ডলার।

ডিরেক্ট সাইনিং (দেশি) : শেখ মেহেদী ও তানভীর ইসলাম। 

ডিরেক্ট সাইনিং (বিদেশি) : আবরার আহমেদ।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission