আসন্ন বিপিএলকে সামনে রেখে বেশ কয়েকজন পাকিস্তানি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। কিন্তু আন্তর্জাতিক ব্যস্ততার কারণে পুরো আসরে তাদের পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই শঙ্কার মেঘ উড়িয়ে দিয়েছে রাজশাহীর হেড কোচ হান্নান সরকার।
তিনি জানিয়েছেন, পুরো টুর্নামেন্টের জন্য এনওসি পাচ্ছেন রাজশাহীর পাকিস্তানি ক্রিকেটাররা। শুরু থেকেই তাদের পাওয়া যাবে বিপিএলে।
নিজের ফেসবুকে দেওয়া ভিডিওতে হান্নান বলেন, রাজশাহী ওয়ারিয়র্সে বেশ কিছু পাকিস্তানি খেলোয়াড় রয়েছে। জাতীয় দলের খেলোয়াড়ও রয়েছে। পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের কারণে তারা এনওসি পাবে কি পাবে না… গুড নিউজ হচ্ছে তারা এনওসি পাচ্ছে। নওয়াজ, তালাত, ফারহান এই ৩ জনই মেইন টিমের প্লেয়ার, পাশাপাশি জাহানদাদ রয়েছে।
তিনি বলেন, অন্যান্য দলেও পাকিস্তানি খেলোয়াড় আছে। অন্য দলে কী হচ্ছে বলতে পারব না তবে আমাদের দল নিয়ে আশ্বস্ত করতে চাই, তাদের এনওসি পেয়ে যাচ্ছি। তারা টুর্নামেন্টের শুরু থেকেই থাকবে। ২৬ ডিসেম্বর শুরু হয়ে ২৩ জানুয়ারি, পুরো টুর্নামেন্টেরই এনওসি পাচ্ছে।'
হান্নান জানান, এনওসিতে চুক্তি থাকে, ন্যাশনাল ডিউটি, ইঞ্জুরি বা যেকোনো কারণে, দেশের যদি দরকার হয় তাকে কল করলে ছেড়ে দিতে হবে। যদি সিরিজ কন্টিনিউ করে, সিরিজে কল পায়, তাদের চলে যেতে হবে। যেকোনো দেশের এনওসির চুক্তি এভাবে দেওয়া থাকে।
তিনি আরও বলেন, আয়ারল্যান্ডের কিছু খেলোয়াড়ের দিকে নজর রয়েছে। আমরা চেষ্টা করছি। তারা এলে টিম কম্বিনেশনে ভালো ভূমিকা রাখবে। প্রাইম নিউজ হচ্ছে ফারহান ও নওয়াজ দুজনই এনওসি পাচ্ছে। অলরেডি পেয়ে গেছে বলতে পারেন।
আরটিভি/এসআর




