ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

রেফারি আরতানকে পূর্ণ সম্মানী দেওয়ার ঘোষণা ফিফার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৮:৪২ পিএম
সোমালিয়ার রেফারি ওমার আরতান। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে ম্যাচ পরিচালনার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েও শেষ পর্যন্ত ফিরতে হয়েছিল সোমালিয়ার রেফারি ওমার আরতানকে। তবে এবার আরতানকে সম্মান দেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা।

মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তার ভিসা ও পাসপোর্ট প্রত্যাখ্যান করে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। পরবর্তীতে তাকে তুরস্কে ফেরত পাঠানো হয়।

মার্কিন সরকারি কর্মকর্তাদের দাবি, ‘সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সঙ্গে সম্পৃক্ততার’ অভিযোগে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ৩৫ বছর বয়সী এই রেফারি।

আরও পড়ুন

আরতান বলেন, আমার কাছে সব বৈধ কাগজপত্র ও ভিসা ছিল। আমি কেবল একজন রেফারি, যে নিজের জীবনের সবচেয়ে বড় স্বপ্নপূরণে বিশ্বকাপে এসেছিলাম।

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাকে সহায়তা করেছেন ফিফা কর্মকর্তারা। আরতানকে টুর্নামেন্টের পূর্ণ সম্মানী প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ফিফা। ২০২৫ সালে বর্ষসেরা আফ্রিকান রেফারি নির্বাচিত হওয়া আরতানের গত বছরটি ছিল সাফল্যের।

প্রথম সোমালিয়ান হিসেবে মহাদেশীয় কোনো টুর্নামেন্টের ফাইনালে দায়িত্ব পালন করেন তিনি । এছাড়া চিলিতে অনুষ্ঠিত অনুর্ধ্ব-২০ বিশ্বকাপেও তিনটি ম্যাচে রেফারি ছিলেন।

যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ না পেলেও ক্যারিয়ারে থেমে থাকছেন না আরতান। এরমধ্যেই তাকে আগামী ১২ আগস্ট সালজবার্গে অনুষ্ঠিতব্য উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনার আমন্ত্রণ জানানো হয়েছে।

নিজের দেশ সোমালিয়ায় উষ্ণ সংবর্ধনা পাওয়া এই রেফারি জানিয়েছেন, সব প্রতিকূলতা পেরিয়ে ২০৩০ সালের বিশ্বকাপে আবারও ফিরে আসাই এখন তার নতুন লক্ষ্য।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে বরখাস্ত হিগুয়েইন
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব কলম্বাস ক্রুর রিজার্ভ দলের কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত করা হয়েছে। তিনি আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার গঞ্জালো হিগুয়েইনের বড় ভাই।
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে বরখাস্ত হিগুয়েইন
স্কালোনিকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
স্কালোনিকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে আর্জেন্টিনা
এশিয়ান গেমসে ফাইনালই লিটনের বড় লক্ষ্য
এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্যটা পরিষ্কার করে দিয়েছেন অধিনায়ক লিটন দাস। ম্যাচ ধরে এগোলেও শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নেওয়াই দলের প্রধান লক্ষ্য। আর ফাইনালে উঠতে পারলে সোনার পদকের জন্য লড়াইয়ের সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।
এশিয়ান গেমসে ফাইনালই লিটনের বড় লক্ষ্য
সর্বোচ্চ ডাক খাওয়ার রেকর্ড গড়লেন অভিষেক
টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দারুণ সব রেকর্ড গড়লেও এবার অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের মালিক হলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। জাপানের বিপক্ষে মাত্র ৫ ওভারের ম্যাচে গোল্ডেন ডাক নিয়ে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার।
সর্বোচ্চ ডাক খাওয়ার রেকর্ড গড়লেন অভিষেক
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
আরও পড়ুন
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে বরখাস্ত হিগুয়েইন
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়?
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা