আর্জেন্টাইন ফুটবলারকে লাথি মারা বাংলাদেশি ফুটবলারের পরিচয় জানা গেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০৩:৫৭ পিএম


আর্জেন্টাইন ফুটবলারকে লাথি মারা বাংলাদেশি ফুটবলারের পরিচয় জানা গেল
ছবি: সংগৃহীত

লাতিন–বাংলা সুপার কাপের দ্বিতীয় ও শেষ ম্যাচে রেড এন্ড গ্রিন ফিউচার স্টার্সের ৩ নম্বর জার্সিধারী ডিফেন্ডার ইহসান হাবিব রেদোয়ান আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোনের এক ফুটবলারের প্রতি ইচ্ছাকৃত লাথি মারায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছেন।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের দল আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে। ম্যাচ চলাকালীন দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়ে হাতাহাতির ঘটনা ঘটে, যার কারণে রেফারি দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখান।

ভিডিওতে দেখা গেছে, ইহসান হাবিব রেদোয়ান এক আর্জেন্টাইন খেলোয়াড়কে লাথি মারছেন এবং অন্য এক আর্জেন্টাইন ফুটবলারের মাথায় আঘাত করছেন। এই ঘটনার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা ও আলোচনা চলছে।

বিজ্ঞাপন

ইহসান হাবিব রেদোয়ান বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের একজন প্রতিভাবান ফুটবলার। তিনি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন।

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণে বলা যায়, খেলার পঞ্চম মিনিটে মাসুদ রানার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে রেড এন্ড গ্রিনের মানিকের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫০তম মিনিটে আর্জেন্টিনার অ্যালান সারমিয়েস্তা ফ্রি কিক থেকে গোল করে সমতা ফিরিয়ে আনে। ম্যাচ শেষে কোন দলই আর গোল করতে না পারায় ১–১ গোলে ম্যাচ ড্র হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে রেড এন্ড গ্রিন ফিউচার স্টার্স ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের কাছে ৪–০ গোলে হেরেছিল। এই ঘটনার পর থেকে ইহসান হাবিব রেদোয়ান এবং রেড এন্ড গ্রিন ফিউচার স্টার্সের প্রতি সমালোচনার ঝড় চলছে সামাজিক মাধ্যমে।

 
আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission