ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৫:২৯ পিএম
সরফরাজ আহমেদ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। এর মাধ্যমে প্রায় দুই দশকের ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।

২০০৭ সালের নভেম্বরে জয়পুরে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় উইকেটরক্ষক-ব্যাটার সরফরাজের। এরপর দেশের হয়ে ৫৪ টেস্টে ৩০৩১ রান, ১১৭ ওয়ানডেতে ২৩১৫ রান ও ৬১টি টি-টোয়েন্টিতে ৮১৮ রান করেন তিনি। এরমধ্যে টেস্টে ৪টি ও ওয়ানডেতে ২টি সেঞ্চুরি আছে।

উইকেটরক্ষক হিসেবে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৩১৫টি ক্যাচ এবং ৫৬টি স্টাম্পিং করেছেন ৩৮ বছর বয়সী সরফরাজ।

আরও পড়ুন

পাকিস্তানকে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন সরফরাজ। ১৩টি টেস্ট, ৫০টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দেন তিনি। তার নেতৃত্বে ২০১৭ সালে ভারতকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে পাকিস্তান। এছাড়া সরফরাজের অধীনে টি-টোয়েন্টিতে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠা এবং টানা ১১টি টি-টোয়েন্টি ম্যাচ সিরিজ জয়ের বিশ্ব রেকর্ডও গড়ে পাকিস্তান।

অবসর নিয়ে এক বিবৃতিতে সরফরাজ বলেন, ‘পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের। ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ এবং ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় পাকিস্তানের ক্রিকেটে প্রতিটি মুহূর্ত বিশেষ ছিল।’

তিনি বলেন, সব ফরম্যাটে পাকিস্তানের অধিনায়কত্ব করা আমার স্বপ্ন পূরণের মতো ছিল। আমি সবসময় দলের জন্য নিজের সেরাটা এবং ঐক্যবদ্ধ দল গড়ে তোলার চেষ্টা করেছি। আমার অধিনায়কত্বের সময় বাবর আজম, শাহিন আফ্রিদি, হাসান আলী এবং অন্যান্য খেলোয়াড়দের ম্যাচ সেরা হয়ে উঠতে দেখা আমার অর্জনগুলির মধ্যে একটি।

সরফরাজ আরও বলেন, বছরের পর বছর ধরে আমার উপর আস্থা রাখার জন্য আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। পাকিস্তান ক্রিকেট সবসময় আমার হৃদয়ের খুব কাছাকাছি ছিল এবং আমি সবসময় এই খেলাকে সমর্থন করে যাব।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
নতুন মৌসুমে একের পর এক ব্যর্থতায় চাপে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর ক্লাবটির পরিচালনা পর্ষদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
চ্যাম্পিয়নস লিগে বয়স ৩০ পেরোনোর পর গোল করার হিসাবে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন হ্যারি কেইন। এবার ইংল্যান্ড অধিনায়কের সামনে ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড স্পর্শ করার হাতছানি। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোল করে নতুন মাইলফলক গড়ার পাশাপাশি সেই সম্ভাবনাও জোরালো করেছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান ক্লাবটি। বিরতির পর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান কেইন। ছয় মিনিট পর হেডে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান তিনি। পরে লুইস দিয়াজের গোলে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া করে বায়ার্ন। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগে ৩০ বছর বয়সের পর কেইনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৬। এ জন্য তিনি খেলেছেন ৪০টি ম্যাচ। অন্যদিকে, একই বয়সের পর ৪৮ ম্যাচে ৩৫ গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। অর্থাৎ মেসির চেয়ে আট ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন কেইন। তবে এই তালিকায় এখনো সবার ওপরে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়নস লিগে ৭৪ ম্যাচ খেলে ৬৮ গোল করেছেন তিনি। রোনালদোর সেই রেকর্ড ভাঙতে হলে কেইনকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। এদিকে, চ্যাম্পিয়নস লিগে টানা ম্যাচে গোল করার রেকর্ডেও রোনালদোর দিকে এগোচ্ছেন কেইন। ভাইকিংয়ের বিপক্ষে গোল করে টানা নয় ম্যাচে জালের দেখা পেয়েছেন তিনি। এই কীর্তি রয়েছে রবার্ট লেভানডফস্কি ও রুড ফন নিস্টেলরয়েরও। আর টানা ১১ ম্যাচে গোল করে এই তালিকার শীর্ষে আছেন রোনালদো। আগামী সপ্তাহে বায়ার্নের মাঠে আর্সেনালের বিপক্ষে গোল করতে পারলে টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়বেন কেইন। এরপর আগামী মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারলে রোনালদোর টানা ১১ ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন ইংলিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে আট গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চার গোল। বুন্দেসলিগার প্রথম পাঁচ ম্যাচে তার গোল তিনটি, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়েও দারুণ সময় কাটছে কেইনের। সম্প্রতি ইংল্যান্ডের হয়ে নিজের ১২৫তম ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে সাবেক গোলরক্ষক পিটার শিলটনের পাশে বসেছেন এই স্ট্রাইকার। আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের চার ম্যাচে ছয় গোল করে জাতীয় দলের হয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১। চ্যাম্পিয়নস লিগে মেসিকে পেছনে ফেলার পর এবার রোনালদোর রেকর্ডের দিকে চোখ কেইনের। ধারাবাহিক এই গোল-ছন্দ ধরে রাখতে পারলে ইউরোপীয় ক্লাব ফুটবলের মঞ্চে আরও একটি বড় কীর্তি গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। আরটিভি/এসকে
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের পর লুইস দিয়াজের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান জায়ান্টরা।
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
আরও পড়ুন
মেসির অবসরে যা বললেন ডি পলসহ আর্জেন্টাইন তারকারা
মেসির অবসর ঘোষণার পর স্ত্রী রোকুজ্জোর আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সিতে যেসব শিরোপা জিতেছেন মেসি
বিশ্বকাপ ফাইনালের দুদিন পরেই অবসরের বার্তা লিখেছিলেন মেসি