হঠাৎ আইপিএলের নিলাম থেকে বাদ বিরাটসহ ৯ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ১২:৫৪ পিএম


আইপিএলের নিলাম থেকে বাদ বিরাটসহ ৯ ক্রিকেটার
আইপিএলের নিলাম থেকে বাদ বিরাটসহ ৯ ক্রিকেটার। ছবি: সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আসন্ন আইপিএলের নিলাম। যেখানে নাম লিখিয়েছিলেন হাজারের বেশি ক্রিকেটার, কিন্তু কাটছাঁট করে ৩৫০ জনকে রেখেছিল আয়োজকরা। পরে যোগ করা হয় আরও ৯ জনকে। তবে ৩৫৯ জনের সেই তালিকা থেকে হঠাৎ বাদ পড়েছেন সেই ৯ ক্রিকেটার।

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে আইপিএলের আয়োজক কমিটি। তবে কেন তাদেরকে যুক্ত করা হয়েছিল এবং কেনই বা তাদের আবার বাদ দেওয়া হলো, সেই ব্যাপারে ব্যাখ্যা দেয়নি তারা।

আরও পড়ুন

বাদ পড়া ৯ ক্রিকেটারের মধ্যে ছয় জন ভারতীয় এবং তিন জন বিদেশি আন্তর্জাতিক ক্রিকেটার। ভারতের মানি সরকার, মুরা সিং, চামা মিলিন্দ, কে এল শ্রীজিৎ, স্বস্তিক চিকারা, রাহুল রাজ নামালা ও বিরাট সিং- প্রত্যেকের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার হয়ে ১১০টি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন  বীরান্দিপ সিং। ৩ হাজারের বেশি টি-টোয়েন্টি রান ও ১০৫ উইকেট নেওয়া এই ক্রিকেটারের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। দক্ষিণ আফ্রিকার ইথান বশ ও অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিনের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি।

সাড়ে তিনশ জনের তালিকা দেওয়ার পর এই ৯ জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কেন তাদেরকে যুক্ত করা হয়েছিল এবং কেনই বা তাদের আবার বাদ দেওয়া হলো, সেই ব্যাপারে ব্যাখ্যা দেয়নি আইপিএল।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission