আইপিএল নিলামে দল পাবেন ৭৭ ক্রিকেটার, কোন সেটে কারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ০৮:১২ পিএম


আইপিএল নিলামে দল পাবেন ৭৭ ক্রিকেটার, কোন সেটে কারা
আইপিএল নিলামে দল পাবেন ৭৭ ক্রিকেটার, কোন সেটে কারা। ছবি: সংগৃহীত

২০২৬ আইপিএলকে সামনে রেখে আগামীকাল অনুষ্ঠিত হবে নিলাম। ১০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার কিনতে পারবে মোট ৭৭ জন। যেখানে নাম উঠবে ৩৫০ ক্রিকেটারের। এই ৩৫০ ক্রিকেটারের মধ্যে ভারতীয় দলে খেলা ১৬ জন রয়েছেন।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে জাতীয় দলে খেলা ৯৬ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন নিলামে। এ ছাড়া ২২৪ জন ঘরোয়া ভারতীয় ক্রিকেটার ও ১৪ জন অনভিষিক্ত বিদেশি ক্রিকেটারদেরও রাখা হয়েছে নিলামের তালিকায়।

এ বারের নিলামে মোট আটটি ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভিত্তিমূল্য রাখা হয়েছে। সবচেয়ে উপরের ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ন্যূনতম মূল্য ২ কোটি রুপি। এই ক্যাটাগরিতে ৪০ জন ক্রিকেটার রয়েছেন। দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছেন ৯ জন ক্রিকেটার। এই ক্যাটাগরির ন্যূনতম মূল্য ১ কোটি ৫০ লাখ। 

আরও পড়ুন

তৃতীয় থেকে অষ্টম ক্যাটাগরি পর্যন্ত ন্যূনতম মূল্য রাখা হয়েছে যথাক্রমে ১ কোটি ২৫ লাখ, ১ কোটি, ৭৫ লাখ, ৫০ লাখ, ৪০ লাখ ও ৩০ লাখ টাকা। তৃতীয় থেকে অষ্টম ক্যাটাগরিতে ক্রিকেটার রয়েছেন যথাক্রমে ৪, ১৭, ৪২, ৪, ৭ ও ২২৭ জন।

নিলামে নজর থাকবে প্রথম পাঁচটি সেটের উপর। এই পাঁচটি সেটেই রয়েছেন প্রথম সারির ক্রিকেটাররা। প্রথম সেটে রয়েছেন ব্যাটাররা। তারা হলেন— ডেভন কনওয়ে, জেক ফ্রেজার ম্যাকগুর্ক, ক্যামেরন গ্রিন, সরফরাজ খান, ডেভিড মিলার ও পৃথ্বী শ। 

দ্বিতীয় সেট অলরাউন্ডারের। সেখানে জায়গা পেয়েছেন— গাস অ্যাটকিনসন, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দীপক হুডা, বেঙ্কটেশ আয়ার, লিয়াম লিভিংস্টোন, উইয়ান মুল্ডার ও রাচিন রবীন্দ্র।

তৃতীয় সেটে উইকেটরক্ষকদের রাখা হয়েছে। তারা হলেন— ফিন অ্যালেন, জনি বেয়ারস্টো, শ্রীকর ভরত, কুইন্টন ডি’কক, বেন ডাকেট, রহমানুল্লা গুরবাজ ও জেমি স্মিথ। 

চতুর্থ সেটে জোরে বোলারদের তালিকায় রয়েছেন— জেরাল্ড কোয়েৎজি, আকাশদীপ, জেকব ডাফি, ফজলহক ফারুকি, ম্যাট হেনরি, স্পেনসার জনসন, শিবম মাভি, অনরিখ নোখিয়ে ও মাথিশা পাথিরানা। পঞ্চম সেটে রয়েছেন স্পিনাররা। সেখানে জায়গা পেয়েছেন— রবি বিশ্নোই, রাহুল চাহার, আকিল হোসেন, মুজিব উর রহমান ও মাহিশ থিকশানা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission