টানা দুই জয়ে সেমিতে এক পা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ০৫:৩৯ পিএম


টানা দুই জয়ে সেমিতে এক পা বাংলাদেশের
টানা দুই জয়ে সেমিতে এক পা বাংলাদেশের। ছবি: সংগৃহীত

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালে এক পা রেখেছে আজিজুল হাকিম তামিমের দল।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩১ ওভার এক ১৩০ রান করে নেপাল। জবাবে ২৪ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

আরও পড়ুন

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন রিফাত বেগ। ৭ বলে ৫ রান করে এই ওপেনার সাজঘরে ফিরলে ভাঙে ২৮ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে ব্যর্থ তামিম। ১ বলে ১ রান করে রান আউটের শিকার হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ২৯ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকি। 

৬৬ বলে ৩৪ রান করেন কালাম। তবে ফিফটি পেয়েছেন জাওয়াদ। ৬৭ বলে মাইলফলক ছুঁয়েছেন এই ওপেনার। সবমিলিয়ে ৬৮ বলে অপরাজিত ৭০ রান করেন তিনি।

এর আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নেপাল। টপ অর্ডার ব্যর্থতায় ৬১ রানেই ৫ উইকেট হারায় তারা। লোয়ার মিডল অর্ডারে আশিষ লোহার ও অভিষেক তিওয়ারি কিছুটা লড়াই করেছেন। আশিষ করেছেন ২৩ রান আর অভিষেকের ব্যাট থেকে এসেছে ৩০ রান। তাতে কোনো রকমে একশ ছুঁয়ে অলআউট হয় নেপাল।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission