নতুন ফরম্যাটে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ০৭:৫৪ পিএম


নতুন ফরম্যাটে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর নতুন ফরম্যাটে মাঠে গড়াবে। আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত মোট ৩৯ দিনের এই টুর্নামেন্টে দল সংখ্যা বাড়িয়ে করা হয়েছে আটটি। 

অনুমোদিত সূচি অনুযায়ী, পিএসএল ২০২৬ দুই ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে সিঙ্গেল লিগ পর্বে আটটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে, ফলে প্রতিটি দল প্রথম ধাপে সব দলের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে।

দ্বিতীয় ধাপে ‘সুপার ফোর’ কাঠামো অনুসরণ করা হবে। আটটি দলকে দুইটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে চারটি দল থাকবে। এখানে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে এবং মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সুপার ফোর পর্বের শেষে সেরা দুটি দল প্লে-অফে উঠবে। প্লে-অফে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে থাকবে ফাইনাল। এই পর্বের মাধ্যমে চ্যাম্পিয়ন দল নির্ধারিত হবে।

দল সংখ্যা ছয় থেকে আটে উন্নীত হলেও মোট ম্যাচ সংখ্যা বড় পরিবর্তন আসছে না। নতুন ফরম্যাটেও প্রতিটি দল ন্যূনতম ১০টি ম্যাচ খেলবে, যা আগের আসরের ধারাবাহিকতা বজায় রাখার অংশ।

পিএসএলের ২০২৬ সালের আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানের পাঁচটি শহরে—করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান এবং ফয়সালাবাদ। বিশেষত্ব হলো, প্রথমবারের মতো ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম পিএসএলের ভেন্যু তালিকায় যুক্ত হলো।

আরও পড়ুন

উল্লেখ্য, ২০১৬ সালে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগ ২০১৮ সালে দল সংখ্যা বাড়িয়ে ছয়টি করে নেয়। এবার আরও দুইটি নতুন দলের যোগে পিএসএল নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission