ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নতুন মেয়াদে সম্প্রচার স্বত্ব চুক্তি সম্পন্ন করেছে চায়না মিডিয়া গ্রুপ ও ফিফা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৮:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ ও ২০৩০ সালের পুরুষ ফুটবল বিশ্বকাপসহ ফিফার পরবর্তী বড় আসরগুলোর সম্প্রচার স্বত্ব পেয়েছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)।

শুক্রবার (১৫ মে) সিএমজি এবং আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) যৌথভাবে এক ঘোষণায় এই তথ্য নিশ্চিত করেছে।

চুক্তি অনুযায়ী, চীনের মূল ভূখণ্ডে ২০২৬ ও ২০৩০ সালের পুরুষ বিশ্বকাপ এবং ২০২৭ ও ২০৩১ সালের নারী বিশ্বকাপের একচেটিয়া সম্প্রচার ও বিতরণের অধিকার পেয়েছে প্রতিষ্ঠানটি। এর আওতায় ফ্রি-টু-এয়ার টেলিভিশন, পে টেলিভিশন, ইন্টারনেট ও মোবাইল ডিভাইসসহ সব মাধ্যমে খেলাগুলো সরাসরি দেখার সুযোগ পাবেন চীনের দর্শকরা।

আরও পড়ুন

ফিফা ও সিএমজির মধ্যকার এই দীর্ঘ অংশীদারত্বের শুরু হয়েছিল ১৯৭৮ সালে। কয়েক দশকের সেই সম্পর্ক এবার নতুন চুক্তির মাধ্যমে আরও সুদৃঢ় হলো। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ আগামী ১২ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম তিনটি দেশ একসঙ্গে আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে।

এবারের বিশ্বকাপে বড় পরিবর্তন আসছে দলের সংখ্যায়। এবার ৩২টি থেকে বাড়িয়ে ৪৮টি দল নিয়ে আয়োজিত হবে ২০২৬ বিশ্বকাপ। ফলে ম্যাচের সংখ্যাও বেড়ে দাঁড়াচ্ছে ১০৪টিতে, যা বিশ্বকাপের ইতিহাসে এক নতুন রেকর্ড।

সিএমজি জানিয়েছে, তাদের অত্যাধুনিক সম্প্রচার ও প্রযোজনা প্রযুক্তির মাধ্যমে দর্শকদের জন্য এক অনন্য ফুটবল মহাযজ্ঞ উপহার দেবে তারা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
ভারতীয় প্রতিষ্ঠানের কাছে পিএসএলের সম্প্রচার স্বত্ব বিক্রি করবে না পাকিস্তান