ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মুস্তাফিজ ইস্যুতে ভারতের কড়া সমালোচনা করলেন ব্যারিস্টার ফুয়াদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার পর তৈরি হওয়া বিতর্কে এবার ভারতের কড়া সমালোচনা করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এক গণমাধ্যমকে দেয়া বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, যদিও বিষয়টি ক্রিকেট নিয়ে, কিন্তু আসলে এটি ক্রিকেট নয়, এটি রাজনীতি। খেলা, পণ্য আমদানি-রপ্তানি, ভিসা নিষেধাজ্ঞা বা ভারতের হাসপাতালে বাংলাদেশি রোগীর প্রবেশ সবকিছুই এখন রাজনীতির অন্তর্ভুক্ত হয়ে গেছে।

তিনি আরও বলেন, ভারত গত দেড় বছর ধরে প্রয়োজনীয় শিক্ষা নিতে পারেনি। এক ঝুড়িতে সব ডিম রাখার বিপদ তারা বোঝেনি।

ফুয়াদ দাবি করেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক শুধু সরকারিভাবে নয়, জনগণ থেকে জনগণ পর্যায়ে স্থাপন করতে হবে। নিপীড়নমূলক ও অধীনতামূলক সম্পর্ক বাংলাদেশের গ্রহণযোগ্য নয়।

তিনি দিল্লিকে আহ্বান জানান, কমন সেন্স ফিরে নিয়ে আসুন, দুই দেশের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। এক পক্ষ যদি অন্য পক্ষের স্বার্থকে অবজ্ঞা করে, রাজনৈতিক প্রভাব বিস্তার করে, তা ভবিষ্যতে চলবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক হওয়া উচিত মর্যাদার ভিত্তিতে, সম্মানের উপর। বাংলাদেশ জাতীয় স্বার্থ ও তরুণ প্রজন্ম কখনো স্বার্থের আপস মেনে নেবে না। মুস্তাফিজুর রহমানের এই বিতর্ক সেই বড় প্রেক্ষাপটের একটি ক্ষুদ্র অংশ মাত্র।

আরও পড়ুন

উল্লেখ্য, আইপিএলের মিনি নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু পরে কেকেআর মালিক শাহরুখ খানকে কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোমসহ ধর্মীয় নেতা দেবকীনন্দন ঠাকুরের কড়া সমালোচনার মুখে পড়তে হয়। তাদের অভিযোগ ছিল, বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও কেন একজন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয়া হলো।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম
আড়াই লাখ কোটি টাকার ব্র্যান্ড আইপিএল, ব্যবসায়িক মূল্যে নতুন রেকর্ড
আইপিএলের মূল্য ছাড়াল রেকর্ড ২০ বিলিয়ন ডলার, সবচেয়ে দামি দল কোনটি?