ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা, স্টেডিয়াম আচরণবিধিতে কড়াকড়ি ফিফার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৫:৪৭ পিএম
বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আলোচিত ভুভুজেলা এবার আর দেখা যাবে না। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়াম আচরণবিধিতে কঠোর নির্দেশনা জারি করেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী ভুভুজেলাসহ অতিরিক্ত শব্দ সৃষ্টি করে এমন সব ধরনের বাদ্যযন্ত্র স্টেডিয়ামে নিষিদ্ধ করা হয়েছে।

ফিফার মতে, এসব যন্ত্রের উচ্চ শব্দ খেলোয়াড়, কোচ এবং ম্যাচ কর্মকর্তাদের মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে। অতীতে ভুভুজেলার তীব্র শব্দের কারণে খেলোয়াড়দের রেফারির বাঁশি শুনতে সমস্যার মুখোমুখি হওয়ার ঘটনাও ঘটেছিল, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।

শুধু শব্দসৃষ্টিকারী যন্ত্রই নয়, লেজার রশ্মি বা খেলোয়াড়দের লক্ষ্য করে ব্যবহার করা যেতে পারে এমন যন্ত্রপাতিও স্টেডিয়ামে বহন করা যাবে না। নিরাপত্তা ও খেলার পরিবেশ বজায় রাখতে এসব বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

পোশাক ও দর্শক আচরণের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দিয়েছে ফিফা। শরীরে রং করা বা ট্যাটু আঁকাকে পোশাক হিসেবে গণ্য করা হবে না। মাঠে নগ্ন হয়ে দৌড়ানো, শরীর প্রদর্শন কিংবা পোশাক খুলে সংবেদনশীল অঙ্গ প্রদর্শন কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।

আরও পড়ুন

এছাড়া স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিয়ম অমান্য করলে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না। কোনোভাবে ভেতরে প্রবেশের পর নিষিদ্ধ সামগ্রী বহনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হতে পারে।

আসন্ন বিশ্বকাপকে নিরাপদ, সুশৃঙ্খল ও দর্শকবান্ধব রাখতে এসব বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে ফিফা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের