ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মে ২০২৬, ১০:১৮ এএম
ছবি: আরটিভি

আগামী ৪ জুন শুরু হতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর জাতীয় পর্যায়ের খেলা। রাজধানীর মিরপুর-২ এলাকার ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হবে। দেশের আট বিভাগের চ্যাম্পিয়ন ১৬টি দল এ আয়োজনে অংশ নেবে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

এতে বলা হয়েছে, বালক ও বালিকা উভয় বিভাগের দলগুলোকে আগামী ৩ জুন মিরপুর ক্রীড়া পল্লীর আবাসিক ক্যাম্পে উপস্থিত থাকতে হবে।

অফিস আদেশে খেলোয়াড় ও কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা, আবাসন, আপ্যায়ন, চিকিৎসা সহায়তা, অনুশীলন সমন্বয়, খেলার দিন মাঠে আনা-নেওয়া এবং প্রতিটি দলের সার্বিক তত্ত্বাবধানের জন্য বিভিন্ন কর্মকর্তাকে লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব কর্মকর্তা আবাসন উপ-কমিটি ও ক্রীড়া পরিচালনা উপ-কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

বালিকা বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলো এসেছে- সিলেট, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগ থেকে। একইভাবে বালক বিভাগের চ্যাম্পিয়ন দলগুলোও দেশের আট বিভাগ থেকে জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে।

আদেশে আরও বলা হয়েছে, জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
ক্লাসরুম যেন মরণফাঁদ
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
রাশেদ খানের হস্তক্ষেপে নিয়োগ পাচ্ছেন ‘বসতভিটা না থাকা’ সেই প্রার্থী
মাধবপুরের ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ