ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং ‘ফিল দ্য থ্রিল’ প্রকাশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং ‘ফিল দ্য থ্রিল’। টি-টোয়েন্টি ক্রিকেটের উত্তেজনা, আবেগ ও বৈশ্বিক উন্মাদনাকে উদযাপন করতে শুক্রবার (৩০ জানুয়ারি) গানটি প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক অনিরুদ্ধ রবিচন্দরের সুর ও কণ্ঠে তৈরি এই গানটি ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি কেড়েছে। থিম সং প্রসঙ্গে অনিরুদ্ধ বলেন, ক্রিকেটে প্রতিটি উল্লাস, প্রতিটি নীরব মুহূর্ত এবং প্রতিটি হৃদস্পন্দন একই সুরে বাঁধা থাকে। এটি শুধু একটি খেলা নয়, বরং একটি অনুভূতি ও আবেগ। “ফিল দ্য থ্রিল” ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। আমাদের লক্ষ্য মাঠের তীব্র প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের একসূত্রে বাঁধা।

এদিকে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সঞ্জগ গুপ্তা বলেন, আইসিসির বড় টুর্নামেন্টগুলো কেবল ক্রীড়া প্রতিযোগিতাই নয়, বরং বৈশ্বিক সাংস্কৃতিক উৎসব। এখানে জীবনধারা, বিনোদন, বিভিন্ন সম্প্রদায় ও বৈচিত্র্যের মিলন ঘটে। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতামূলক ও রোমাঞ্চে ভরপুর, যেখানে প্রতিটি মুহূর্ত খেলোয়াড় ও সমর্থকদের জন্য আজীবনের স্মৃতি হয়ে থাকে।

আরও পড়ুন

‘ফিল দ্য থ্রিল’ গানটি বর্তমানে স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, জিওসাভন, ইউটিউব মিউজিক, পাশাপাশি ইনস্টাগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার সাতটি শহরের আটটি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো, নরেন্দ্র মোদি স্টেডিয়াম (আহমেদাবাদ), এম এ চিদাম্বরম স্টেডিয়াম (চেন্নাই), অরুণ জেটলি স্টেডিয়াম (নয়াদিল্লি), ওয়াংখেড়ে স্টেডিয়াম (মুম্বাই), ইডেন গার্ডেন্স (কলকাতা), আর প্রেমাদাসা স্টেডিয়াম (কলম্বো), সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড (কলম্বো) ও পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ক্যান্ডি)।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের লোগো, স্লোগান ও থিম সং আহ্বান
আইরিশদের বিপক্ষে ১১ রানে হারল বাংলাদেশ
বিশ্বকাপের থিম সং নিয়ে তোপের মুখে ফিফা, ক্ষুব্ধ ফুটবল ভক্তরা
মুক্তি পেলো ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং