ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানি বংশোদ্ভূত ৩০ ক্রিকেটার খেলছেন এবারের বিশ্বকাপে, জেনে নিন কোন দেশে কত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ পিএম
ছবি : সংগৃহীত

আধুনিক বিশ্বকাপ ক্রিকেট যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে বৈশ্বিক অভিবাসনের এক জীবন্ত মানচিত্রে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তারই স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে। বিভিন্ন দেশের স্কোয়াডে দক্ষিণ এশীয়, বিশেষ করে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের সংখ্যা নজরকাড়াভাবে বেড়েছে। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপে অন্তত ৩০ জন ক্রিকেটার পাকিস্তানি বংশোদ্ভূত, যারা প্রতিনিধিত্ব করছেন বিভিন্ন দেশের হয়ে।

সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ সংযুক্ত আরব আমিরাত। দেশটির ১৫ সদস্যের স্কোয়াডের মধ্যে ১০ জনই পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। এ ছাড়া যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, কানাডা, স্কটল্যান্ড, ইতালি ও ওমানের দলেও রয়েছে পাকিস্তানি শিকড়ের একাধিক খেলোয়াড়।

এই বাস্তবতা শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ নয়। ২০২৬ সালের পুনে গ্র্যান্ড ট্যুর সাইক্লিং প্রতিযোগিতায় লি-নিং স্টার দলের আধিপত্য কিংবা ২০১৮ ফুটবল বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের বহুজাতিক শিকড় সব মিলিয়ে ক্রীড়াঙ্গনে অভিবাসী পরিচয়ের গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে।

ক্রিকেটেও এর প্রমাণ মিলেছিল আগেই। ২০২৪–২৫ বর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) ক্রীড়া উপস্থাপক ও সাবেক ফুটবলার পল কেনেডি জানান, অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১২ পর্যায়ে ক্রিকেট খেলা শিশুদের প্রায় ৪০ শতাংশই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত। কেনেডির মতে, ভবিষ্যতে ভারতীয় বা দক্ষিণ এশীয় শিকড়ের ক্রিকেটাররাই হতে পারেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় ভরসা।

বিশ্বকাপে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের গল্পগুলোর মধ্যেও আছে সংগ্রাম ও প্রবাসজীবনের ছাপ। আমিরাতের পেসার মুহাম্মদ জাওয়াদ উল্লাহ তার অন্যতম উদাহরণ। মালাকান্দে জন্ম নেওয়া ২৬ বছর বয়সী এই ক্রিকেটার ২০২০ সালে পারিবারিক দায়িত্বের কারণে পাড়ি জমান আরব আমিরাতে। খোর ফাক্কানে বসবাস শুরু করে ইলেকট্রিশিয়ানের কাজ করতে গিয়ে ক্রিকেটের জন্য সময় বের করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

জাওয়াদ বলেন, এক-দুই ঘণ্টার বেশি সময় পেতাম না। হার্ড বল ক্রিকেট খেলতে যেখানে পাঁচ-ছয় ঘণ্টা দরকার, সেখানে টেনিস বলেই খেলতে হতো।

নেদারল্যান্ডসের সাকিব জুলফিকার আবার দ্বিতীয় প্রজন্মের প্রতিনিধি। তার বাবা জুলফিকার আহমেদ সিয়ালকোটে জন্ম নিয়ে পরে নেদারল্যান্ডসে ক্রিকেটার ও কোচ হিসেবে কাজ করেন। সেই ধারাবাহিকতায় সাকিব ও তার দুই ভাই খেলছেন ডাচ জাতীয় দলের হয়ে।

জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার গল্পও ব্যতিক্রমী। সিয়ালকোট থেকে জিম্বাবুয়ে এই যাত্রায় ক্রিকেট ছিল না প্রথম লক্ষ্য। পাইলট হওয়ার স্বপ্ন, গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটিংয়ে ডিগ্রি অর্জন সব পেরিয়ে শেষ পর্যন্ত ক্রিকেটই হয়ে ওঠে তার জীবনের কেন্দ্রবিন্দু।

অন্যদিকে, আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে পারফরম্যান্স দিয়ে আলোচনায় উঠে আসেন যুক্তরাষ্ট্রের ফাস্ট বোলার আলি খান। আসন্ন বিশ্বকাপে আবারও মুখোমুখি হবে দুই দল। যুক্তরাষ্ট্রের শায়ান জাহাঙ্গির, ইংল্যান্ডের রেহান আহমেদ ও আদিল রশিদ সব মিলিয়ে এবারের বিশ্বকাপ যেন ক্রিকেটের ভাষায় আধুনিক অভিবাসনের এক অনন্য দলিল।

বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৩০ জন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার

যুক্তরাষ্ট্র: শায়ান জাহাঙ্গির, আলি খান, মোহাম্মদ মহসিন

নেদারল্যান্ডস: সাকিব জুলফিকার

জিম্বাবুয়ে: সিকান্দার রাজা

ওমান: মোহাম্মদ নাদিম, শাকিল আহমেদ, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলি, শাহ ফয়সাল, নাদিম খান, শফিক জান, আমির কালিম

ইংল্যান্ড: রেহান আহমেদ, আদিল রশিদ

ইতালি: জাইন আলি, আলি হাসান, সৈয়দ নাকভি

আরও পড়ুন

স্কটল্যান্ড: সাফিয়ান শরিফ

কানাডা: সাদ বিন জাফর

ইউএই: মুহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ আরফান, জুনায়েদ সিদ্দিকি, আলিশান শরাফু, হায়দার আলি, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদ উল্লাহ, মুহাম্মদ জোহাইব, রোহিদ খান, সোহাইব খান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ