‘এটা ছিল পাকিস্তানের সাজানো নাটক’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৩৬ পিএম


‘এটা ছিল পাকিস্তানের সাজানো নাটক’
ভারত-পাকিস্তান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করার পর ভারত ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। কিন্তু নাটকীয়তার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। এরপরই পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা। তার মতে, এটা ছিল পাকিস্তানের ‘নাটক’।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) দেশটির সরকারই ভারতের বিপক্ষে বয়কট করা ম্যাচ খেলার নির্দেশ দিয়েছেন। এর ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সব জটিলতা দূর হয়েছে। টানা কয়েক দিনের অচলাবস্থার পর স্বস্তি ফিরে পেয়েছে খোদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও। 

এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার বলেছেন, পাকিস্তানের অবস্থান ছিল কেবল একটি নাটক। ভারতের বিপক্ষে না খেলার ক্ষতি উপলব্ধি করেছে তারা। তার মতে, এই ধরনের আচরণ পাকিস্তানের জন্য সাধারণ একটা ব্যাপার।

বিজ্ঞাপন
আরও পড়ুন

রাজকুমার বলেন, এটা ছিল পাকিস্তানের সাজানো নাটক, যেটা তারা সবসময় করে। বাংলাদেশকে তারা সমর্থন দিলো, তারপর তাদেরকে একপাশে সরিয়ে রাখল। এখন তারা বুঝতে পারল ভারতের বিপক্ষে না খেললে কতটা ক্ষতি হতে পারে। এই ধরনের ব্যাপার তো পাকিস্তানের কাছে প্রত্যাশিত। 

আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে লাহোরে বৈঠকের ফলাফল সম্পর্কে পিসিবি প্রধান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

এর আগে বাংলাদেশ নিরাপত্তা উদ্বেগ জানিয়ে তাদের বিশ্বকাপ ম্যাচ ভারতের বাইরে নেওয়ার অনুরোধ আইসিসি করেছিল। কিন্তু তা নাকচ করে দিয়ে তাদেরকে টুর্নামেন্টকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় বিশ্ব ক্রিকেট সংস্থা। তাদের এমন সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।

এই চ্যালেঞ্জিং সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে আলোচনা চালিয়ে যান। আইসিসি ও অন্য দেশের সঙ্গে আলাপের পর পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে তাদের ক্রিকেট দলকে মাঠে নামার অনুমতি দিয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission