ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে উড়িয়ে ফাইনালের টিকিট কেটে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। লো-স্কোরিং এই ম্যাচে পাকিস্তান নারী ক্রিকেট দলকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে উঠেছে ফাহিমা খাতুনের দল। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত নারী ক্রিকেট দল।

মাত্র ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই চাপে পড়ে পাকিস্তান। ইনিংসের শুরুতেই ইমান নাসেরকে বোল্ড করে ব্রেকথ্রু এনে দেন ফারিয়া তৃষ্ণা। পরের ওভারেই আরেক ওপেনার শাওয়াল জুলফিকারকে ফেরান দলনেতা ফাহিমা খাতুন। এরপর হুরাইনা সাজিদকে আউট করেন সানজিদা আক্তার মেঘলা।

এরপর আর দাঁড়াতে পারেনি পাকিস্তান। মাঝখানে ইউসরা আমির ও অধিনায়ক হাফসা খালিদ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংস থামে মাত্র ৫৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন হাফসা খালিদ, ১১ রান আসে ইউসরা আমিরের ব্যাট থেকে। অন্য কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।

বাংলাদেশের হয়ে বোলিংয়ে দাপট দেখান সানজিদা আক্তার মেঘলা নেন তিনটি উইকেট। অধিনায়ক ফাহিমা খাতুন শিকার করেন দুটি উইকেট। এছাড়া তিনজন বোলার নেন একটি করে উইকেট।

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা খুব একটা ভালো হয়নি। ৩.৫ ওভারে ওপেনিং জুটিতে আসে মাত্র ১৯ রান। ১৩ রান করে শামীমা সুলতানা ও ১২ রান করে ইসমা তানজিম ফিরে যান। তিন নম্বরে নেমে শারমিন সুলতানা করেন ১৫ রান।

আরও পড়ুন

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রাখেন অধিনায়ক ফাহিমা খাতুন। ৩২ বলে অপরাজিত ৪০ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন তিনি। অন্যদের মধ্যে লতা মণ্ডল ৫, ফারজানা ইয়াসমিন ৬, সাদিয়া আক্তার ৮, ফাতেমা জাহান ২ ও সানজিদা আক্তার মেঘলা ১ রান করেন। নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের ইনিংস থামে ১১০ রানে। দাপুটে এই জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই এবার ফাইনালে নামবে বাংলাদেশের মেয়েরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে 
নিউ ইয়র্ক পুলিশের ইউনিফর্মে শোভা পাচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল
দেশবাসীর জন্য হঠাৎ সতর্কবার্তা বিমান বাংলাদেশের