বড় পরাজয়ে মৌসুম শুরু মেসির মায়ামির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:১৬ পিএম


বড় পরাজয়ে মৌসুম শুরু মেসির মায়ামির
ছবি: সংগৃহীত

এমএলএস লিগের ২০২৬ সালের মৌসুমের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে শুরু করেছে লিওনেল মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে লস অ্যাঞ্জেলস এফসির কাছে ৩-০ গোলে পরাজিত হয় মায়ামি।

বিজ্ঞাপন

ম্যাচে অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছেন লস অ্যাঞ্জেলসের সবচেয়ে দামি দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিন। প্রথমার্ধের ৩৭ মিনিটে ডেভিড মার্তিনেজের মাধ্যমে গোল করেন সন। পরের দিকে ৭৩ মিনিটে ডেনিস বুয়োঙ্গা এবং ৯৪ মিনিটে নাথান ওরদাজ আরও দুটি গোল যোগ করেন।

মেসি মাঠে পুরো সময় ছিলেন, তবে কোনো সময় ছন্দে থাকলেন না। তার ও সনের লড়াই দেখার জন্য মেমোরিয়াল কলোসিয়াম স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ৭৬ হাজার দর্শক, যা এমএলএস ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড।

বিজ্ঞাপন
আরও পড়ুন

ম্যাচে মেসি খেলবেন কি না সে নিয়ে সংশয় ছিল। প্রাক-মৌসুমের ইকুয়েডর সফরে ৭ ফেব্রুয়ারি বাঁ পায়ে হ্যামস্ট্রিং চোট পেয়ে তিনি প্রথমে অনিশ্চিত ছিলেন। তবে দ্রুত সেরে ওঠার পর ১৮ ফেব্রুয়ারি মায়ামির অনুশীলনে ফেরেন এবং মাঠেও নামেন।

কাগজে-কলমে এটি ছিল লিগের সবচেয়ে শক্তিশালী দুই দলের মুখোমুখি লড়াই, কিন্তু শুরুটা মায়ামির জন্য সুখকর হয়নি।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission