জিম্বাবুয়ের পরের শিকার কি ওয়েস্ট ইন্ডিজ?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:২৫ পিএম


জিম্বাবুয়ের পরের শিকার কি ওয়েস্ট ইন্ডিজ?
ছবি: সংগৃহীত

দুই বছর আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি জিম্বাবুয়ে। অথচ এবারের আসরে তারা শুধু অংশগ্রহণই করেনি, গ্রুপ পর্ব শেষ করেছে অপরাজিত থেকে এবং জায়গা করে নিয়েছে সুপার এইটে। ধারাবাহিক পারফরম্যান্সে নিজেদের নতুন পরিচয় দিচ্ছে আফ্রিকার দলটি।

বিজ্ঞাপন

কলম্বোর স্লো পিচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে ঝড় তুলেছিলেন ব্লেসিং মুজারাবানি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৯ রানের বড় লক্ষ্য তাড়ায় খেত্তারামার গ্যালারি নীরব করে দেন জিম্বাবুয়ের শীর্ষ চার ব্যাটার। দুই ম্যাচেই মিল ছিল ব্রায়ান বেনেটের দায়িত্বশীল ফিফটি ও সিকান্দার রাজার কার্যকর ক্যামিও। বল হাতেও ধারাবাহিক মুজারাবানি ও ব্র্যাড ইভান্স এই টুর্নামেন্টের শীর্ষ দশ বোলারের তালিকায় দুজনই আছেন।

একাধিক ক্রিকেটারের অবদানই মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়েকে এগিয়ে রাখার রসদ জোগাচ্ছে। তবে বড় চ্যালেঞ্জ হবে ভেন্যু বদল। গ্রুপের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মানিয়ে নেওয়া সহজ হবে না। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ এই মাঠে ইতোমধ্যেই দুটি ম্যাচ খেলে অভিজ্ঞতা সঞ্চয় করেছে।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে দুই দল চারবার মুখোমুখি হয়েছে, বিশ্বকাপে একবার। ২০২২ আসরে জেসন হোল্ডারের দুর্দান্ত বোলিং ও জনসন চার্লসের ব্যাটে জয় পেয়েছিল ক্যারিবিয়ানরা।

তবে জিম্বাবুয়ের সুপার এইটে ওঠা নিয়ে কোনো সংশয় নেই ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামির। তিনি বলেন, কে বলেছে জিম্বাবুয়ে এখানে থাকার মতো দল নয়? অনেকেই তো একসময় বলেছিল ওয়েস্ট ইন্ডিজও এখানে থাকার মতো দল নয়। বিশ্বকাপে খেললে প্রত্যেক প্রতিপক্ষকেই সম্মান করতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজও ছিল অপরাজিত। দুই দলের লক্ষ্য এক সেমিফাইনাল। কিন্তু সামনে অপেক্ষা করছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্ত প্রতিপক্ষ। তাই প্রথম ম্যাচেই পয়েন্ট পাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। র‍্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ (৭) ও জিম্বাবুয়ে (১১) এই ব্যবধান সত্ত্বেও লড়াই যে তীব্র হবে, তা বলাই বাহুল্য। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার পর যদি উইন্ডিজও জিম্বাবুয়ের পরবর্তী শিকার হয়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission