গাড়ি উপহার পেলেন ১৪ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:০২ পিএম


গাড়ি উপহার পেলেন ১৪ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার সূর্যবংশী
ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের আলোচিত কিশোর তারকা বৈভব সূর্যবংশী এবার উপহার হিসেবে পেলেন একটি নতুন গাড়ি। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রায় ২২ লাখ রুপি মূল্যের এই গাড়িটি উপহার দিয়েছে  টাটা কোম্পানি।

বিজ্ঞাপন

মাত্র ১৪ বছর বয়সেই নজর কাড়া এই ওপেনার আইপিএলের গত মৌসুমে রাজস্থান রয়্যালসের হয়ে সাতটি ম্যাচ খেলেই আলোচনায় আসেন। ওই মৌসুমে একটি সেঞ্চুরিসহ আক্রমণাত্মক ব্যাটিংয়ে সেরা স্ট্রাইকারের পুরস্কার জেতেন বৈভব। সেই পুরস্কারের অংশ হিসেবেই এবার হাতে পেলেন এই গাড়ি, যদিও পুরস্কার ঘোষণার পর গাড়িটি বুঝে পেতে কিছুটা সময় লেগেছে।

সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে গাড়ি নিতে শোরুমে যান বৈভব। বাবা-মা ও স্বজনদের সঙ্গে গাড়ির পাশে দাঁড়িয়ে ছবিও তোলেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সাক্ষাৎ করেন বৈভব। সে সময় মুখ্যমন্ত্রী তার হাতে ৫০ লাখ রুপির একটি চেক তুলে দেন। পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের জন্য সাড়ে ৭ কোটি রুপির আর্থিক পুরস্কার ঘোষণা করেছে, যার অংশ পাবেন এই কিশোর ক্রিকেটারও।

আরও পড়ুন

চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাট হাতে ছিলেন বৈভবের দাপট। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪৩৯ রান করেন তিনি। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলেন বিধ্বংসী ১৭৫ রানের ইনিংস ৮০ বলে ১৫টি চার ও ১৫টি ছক্কায় সাজানো সেই ইনিংসে মাত্র ৫৫ বলেই সেঞ্চুরি স্পর্শ করেন ভারতের এই ওপেনার।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission