ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

যৌন হয়রানির অভিযোগে তোলপাড় ইতালির ক্রিকেটে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম
ছবি: সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাসে প্রথমবার অংশ নিয়ে আলোচনায় আসে ইতালি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেও নবাগত দলটির পারফরম্যান্স ছিল নজরকাড়া। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পর এবার নেতিবাচক কারণে খবরের শিরোনামে ইতালির ক্রিকেট।

ইতালির নারী দলের এক খেলোয়াড়ের করা যৌন হয়রানির অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগের কেন্দ্রবিন্দুতে আছেন প্রবাথ একনেলিগোডা, যিনি ইতালির নারী ক্রিকেট দলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ ওঠার পর ইতালির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ফেদেরাজিওনে ক্রিকেট ইতালিয়ানা (এফসিআরআই) তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

এক বিবৃতিতে এফসিআরআই জানায়, বিষয়টি বর্তমানে ফেডারেল প্রসিকিউটরের তদন্তাধীন। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একনেলিগোডাকে সব ধরনের ফেডারেল দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বোর্ডের ভাষ্য অনুযায়ী, এই পদক্ষেপের লক্ষ্য হলো খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সব পক্ষের সুরক্ষা নিশ্চিত করা, ক্রীড়াঙ্গনের সততা বজায় রাখা এবং যথাযথ আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শন করা।

বিবৃতিতে আরও বলা হয়, চূড়ান্ত মূল্যায়ন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে এবং তদন্তের আলোকে প্রয়োজন হলে অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করছে বোর্ড।

বিবিসি স্পোর্ট জানিয়েছে, একনেলিগোডার আইনজীবী অভিযোগটি অস্বীকার করেছেন। তার দাবি, অভিযোগের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে।

এদিকে, এফসিআরআই’র মিডিয়া ম্যানেজার রাকবির হাসান ইএসপিএন ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন যে সাময়িক বরখাস্ত বহাল থাকলেও একনেলিগোডা টি-টোয়েন্টি বিশ্বকাপে উপস্থিত ছিলেন। তবে তিনি কোনো আনুষ্ঠানিক দায়িত্বে ছিলেন না। হাসান বলেন, একনেলিগোডা প্রেসিডেন্ট মারিয়া লোরেনা হাজ পাজ এর সফরসঙ্গী হিসেবে গিয়েছিলেন এবং বিশ্বকাপ প্রতিনিধিদলের সঙ্গে তার কোনো দাপ্তরিক সংযোগ ছিল না।

এই অভিযোগ এমন এক সময়ে সামনে এলো, যখন ইতালির ক্রিকেট বোর্ডে চলছে অস্থিরতা। বিশ্বকাপ শেষে প্রেসিডেন্ট হাজ পাজকে পদচ্যুত করা হয়েছে। সিইও লুকা ব্রুনো মালাসপিনা ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছেন, আরও ছয়জন বোর্ড সদস্য পদত্যাগ করেছেন, যার ফলে ফেডারেল কাউন্সিল ভেঙে গেছে। তবে মিডিয়া ম্যানেজার হাসানের দাবি, এসব পদত্যাগের সঙ্গে যৌন হয়রানির অভিযোগের কোনো সরাসরি সম্পর্ক নেই।

অন্যদিকে মাঠের পারফরম্যান্সে ইতালির পুরুষ দল টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখিয়েছে। তারা নেপালকে ১০ উইকেটে হারায় এবং শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৪ রানে হেরে সুপার এইটে ওঠার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

আরও পড়ুন

তদন্তের ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছে ইতালির ক্রিকেট, যেখানে একদিকে মাঠের সাফল্য, অন্যদিকে প্রশাসনিক সংকট ও গুরুতর অভিযোগ একসঙ্গে দেশটির ক্রিকেটকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিফা আসিয়ান কাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ফিফা আসিয়ান কাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী দলকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় সিরিজ।  বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই সূচি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ত্রিদেশীয় সিরিজে তিনটি দলই একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ, লিগ পর্বে প্রতিটি দলের ম্যাচ হবে মোট ছয়টি। লিগ শেষে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পা রাখবে। সিরিজের আগে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে তিন দলই অনুশীলন করবে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে এটিই হবে মেয়েদের প্রথম কোনো বহুজাতিক সিরিজ। ২০২৫ সালের নভেম্বরে দীর্ঘ ১৭ বছর পর দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ওয়ানডে সিরিজ দিয়ে ভেন্যুটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল।  উল্লেখ্য, এসিসি অনূর্ধ্ব-১৯ প্রমীলা এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিন দলের কাছেই ভীষণ গুরুত্ব পাচ্ছে এই সিরিজ। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়। একনজরে বাংলাদেশের ম্যাচের সূচি ২ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৫ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ৬ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৮ অক্টোবর - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ১১ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ১৪ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ফাইনাল- ১৬ অক্টোবর। আরটিভি/এসআর  
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার কে? এই প্রশ্ন আসলেই স্বাভাবিকভাবেই মুখে চলে আসে রোনালদো-মেসির নাম। তবে এবার জানা গেল ভিন্ন তথ্য। এই দুই ফুটবল কিংবদন্তি ছাড়াও ধনী ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন ফাইক বলকিয়াহ। জানা গেছে,  ১৯৯৮ সালে জন্মগ্রহণ করা এই ফুটবলার ব্রুনাই রাজপরিবারের একজন সদস্য এবং পেশাদার ফুটবলে উইঙ্গার হিসেবে খেলেন। এছাড়াও ব্রুনাই জাতীয় দলের অধিনায়ক হিসেবে খেলেছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও এএস প্রতিবেদন অনুযায়ী, তার সম্পদের আনুমানিক মূল্য প্রায় ২০ থেকে ৩০ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল পারিবারিক সম্পদের কারণেই ফুটবল বিশ্বে তাকে আনুষ্ঠানিকভাবে ‘সবচেয়ে ধনী ফুটবলার’ হিসেবে বিবেচনা করা হয়।  রাজপরিবারের সঙ্গে এই ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের কারণেই এত বিশাল পরিমাণ ধন-সম্পদের মালিক তিনি। সম্প্রতি তাকে নিয়ে আলোচনা তৈরি হওয়ার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। থাইল্যান্ডের শীর্ষ লিগের ক্লাব রাতচাবুরির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হলে আর নবায়ন করেনি। যে কারণে বর্তমানে ফ্রি এজেন্ট ফাইক বলকিয়াহ। যার ফলে ফুটবল অঙ্গনে নতুন করে বাড়তি আলোচনা তৈরি করেছে তার অঢেল সম্পত্তি।  আরটিভি/এসআর  
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?
আসিয়ান কাপ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই: হামজা চৌধুরী
ফিফা আসিয়ান কাপে অংশগ্রহণ করতে বাংলাদেশ ফুটবল দল এখন ইন্দোনেশিয়ায়। এই টুর্নামেন্ট নিয়ে ভক্তদের অনেক আশা থাকলেও টুর্নামেন্টে অংশ নেওয়াকে দলের জন্য বড় সুযোগ হিসেবে উল্লেখ করেছেন দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাফুফেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার। হামজা চৌধুরী বলেন, এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে আমরা খুবই রোমাঞ্চিত ও সম্মানিত বোধ করছি। আমাদের চেয়ে উচ্চ র‍্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া একটি বড় বিষয়। দলের লক্ষ্য নিয়ে তার ভাষ্য, আমাদের মূল লক্ষ্য যতটা সম্ভব পয়েন্ট অর্জন করা। আমরা কাউকে ভয় পাই না এবং আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু। এটি আমাদের জন্য একটি শেখার প্রক্রিয়া, এখান থেকে সর্বোচ্চ অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই। প্রতিপক্ষ দল ও সুবিধা নিয়ে কথা বলতে গিয়েইন্দোনেশিয়ার পরিবেশ, অনুশীলনের মাঠ এবং আতিথেয়তার প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি অন্যান্য উদীয়মান ও তরুণ খেলোয়াড়দের প্রশংসাও করেন তিনি। তিনি আরও জানান, পুরো দলের মনোযোগ এখনও শুক্রবারের ম্যাচের দিকে। সব ফুটবলাররা বেশ ইতিবাচক মানসিকতায় রয়েছে। আরটিভি/এসআর
আসিয়ান কাপ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই: হামজা চৌধুরী
সাইফউদ্দিনের ইনজুরিতে কপাল খুলল আলিসের
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার বদলি হিসেবে আলিস আল ইসলামকে দলে নিয়েছে বাংলাদেশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে সাইফউদ্দিনের বিকল্প হিসেবে আলিস আল ইসলামের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  সবশেষ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সিরিজ খেলেছেন আলিস। সেই সিরিজের পারফরম্যান্সের কারণেই সুযোগ পেয়েছেন আলিস।  এর আগে ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। এরপর শারীরিক পরীক্ষা ও এমআরআই করানো হলে তার চোট ধরা পড়ে। বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, সাইফউদ্দিনের সুস্থ হয়ে উঠতে প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এর ফলে বলাই যায় পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি। বিসিবির এই ফিজিও সাইফউদ্দিনের চোট নিয়ে বলেছেন, ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের পর চোটটি নিশ্চিত হয়েছে। সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন হবে। আরটিভি/এসআর  
সাইফউদ্দিনের ইনজুরিতে কপাল খুলল আলিসের
আরও পড়ুন
চেয়ারের চেয়েও গাড়ি সরু, ঢুকিয়ে রাখা সম্ভব শোবার ঘরে
মিলানের ‘রেডি টু শো’ মেলায় বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠানের অংশগ্রহণ
হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন অভিনেত্রী বাঁধন
ইতালিতে কারও শরীরে পানি বা তরল ছুড়ে মারলে শাস্তি কী