সেমিফাইনাল খেলতে লঙ্কানদের যে ব্যবধানে হারাতে হবে পাকিস্তানকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৫৫ পিএম


সেমিফাইনাল খেলতে লঙ্কানদের যে ব্যবধানে হারাতে হবে পাকিস্তানকে
শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছেন নাওয়াজ। ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। কিন্তু সুপার এইটে বৃষ্টিতে নিউজিল্যান্ড ম্যাচ ভেসে যাওয়ায় বিপাকে পড়েছে ম্যান ইন গ্রিনরা। তবে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

তবে সেমিফাইনালে উঠতে হলে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে হবে পাকিস্তানকে। সেই লক্ষ্যে আজ ক্যান্ডির পাল্লেকেল্লে আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে বাবর-সালমানরা।

গ্রুপ–২ এ পাকিস্তানের অবস্থা সংকটাপন্ন। দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে। অন্যদিকে নিউজিল্যান্ড তিন ম্যাচে ৩ পয়েন্ট ও +১.৩৯০ নেট রান রেট নিয়ে অপেক্ষায় আছে। পাকিস্তানের নেট রান রেট -০.৪৬১।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সেমিফাইনালে উঠতে হলে পাকিস্তানকে শুধু জিতলেই চলবে না, জিততে হবে বড় ব্যবধানে। হিসাব বলছে, আগে ব্যাট করলে অন্তত ৬৫ রানে হারাতে হবে শ্রীলঙ্কাকে। আর রান তাড়া করলে জিততে হবে ১৩ ওভারের মধ্যে (প্রথম ইনিংসের স্কোর অনুযায়ী সমীকরণ সামান্য বদলাতে পারে)। না হলে সেমিতে যাবে নিউজিল্যান্ডই।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে ২৪ বার। সেখানে পাকিস্তানের জয় ১৪টি, শ্রীলঙ্কার ১০টি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে লড়াই সমান সমান—চার দেখায় দুই জয় করে দুই দলেরই।

বিজ্ঞাপন

অতীতের হিসাব কিছুটা পাকিস্তানের পক্ষে থাকলেও আজকের ম্যাচে চাপ অনেক বেশি। আবহাওয়া অনুকূলে, মাঠ প্রস্তুত। এখন দেখার বিষয় চাপের এই রাতে পাকিস্তান কি সমীকরণ মিলিয়ে সেমিফাইনালের দরজা খুলতে পারে, নাকি নিউজিল্যান্ডই শেষ পর্যন্ত এগিয়ে যাবে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission