আমি এই সরকারকে নিয়ে আশাবাদী, এখন খেলাধুলায় পরিবর্তন দেখব: তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩২ পিএম


আমি এই সরকারকে নিয়ে আশাবাদী, এখন খেলাধুলায় পরিবর্তন দেখব: তামিম
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

ক্রীড়াঙ্গনের পরিবর্তনে নতুন সরকার ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেই সঙ্গে এই সরকারকে পেয়ে নিজেকে ভাগ্যবান দাবি করেছেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তামিম বলেন, একজন খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক হিসেবে আমরা সবাই ভাগ্যবান। কারণ আমরা এমন একটা সরকার পেয়েছি যে সরকারের প্রথম তিন-চার পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ছিল স্পোর্টস নিয়ে। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী যে, আসলেই খেলাধুলায় এখন আমরা পরিবর্তন দেখব।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক নিয়ে তামিম বলেন, লাভ অ্যান্ড হেইট সম্পর্ক, এটা শুধু পছন্দ আবার শুধু ঘৃণার হওয়া উচিত না। আমি আশা করব, এই সম্পর্কটা যেন আমরা মেইনটেইন করি। কারণ সমালোচনা আমি কিংবা উনারা না নিতে পারলে আমরা কেউই সমালোচনা থেকে শিখব না। খালি যদি ভালোবাসাই পেতে থাকি, তাহলে কী ভুল করছি তা কোনদিনও জানব না।

তিনি বলেন, সাংবাদিকদের একটাই কথা বলি, আমার কাছে মনে হয় যখন আমি ক্রিকেটার ছিলাম, এখন যেমন সংগঠক হওয়ার পথে হাঁটছি। আমি সবসময় আপনাদের সাথে আমাদের লাভ অ্যান্ড হেইট সম্পর্কটা বিশ্বাস করি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ভালো খেললে পছন্দ করবেন, খারাপ খেললে খারাপ বলবেন। আমি মনে করি এটাই হলো সবচেয়ে স্বাস্থ্যকর সম্পর্ক।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission