‘সাকিব এখনও ৩ ফরম্যাটের একাদশে থাকার যোগ্য’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৩৭ পিএম


‘সাকিব এখনও ৩ ফরম্যাটের একাদশে থাকার যোগ্য’
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আসন্ন পাকিস্তান সিরিজ দিয়েই সাকিব আল হাসানকে দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ জন্য সচিবালয়ে সাকিবের মামলার ফাইলও ইতোমধ্যেই পাঠিয়েছে বিসিবি। এবার দেশের ক্রিকেটে সাকিব যেকোনো ফরম্যাটের প্রথম একাদশে থাকার যোগ্য বলে দাবি করেছেন বিসিবি পরিচালক শাহনিয়ান তানিম।

বিজ্ঞাপন

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বগুড়ায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

শাহনিয়ান বলেন, সাকিব এখনও বাংলাদেশ দলের প্রথম একাদশে থাকার যোগ্যতা রাখে। আমাদের ৩ ফরম্যাটের যে অধিনায়ক.... মিরাজ, লিটন এবং শান্তকে জিজ্ঞেস করুন... ওদেরকেও যদি চয়েস দেওয়া হয়, ওরা প্রথম একাদশে সাকিবকে রাখবে। এটা আমার ব্যক্তিগত মতামত, বোর্ড পরিচালক হিসেবে কিছু নয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে আমি চাই সাকিব দেশে আসুক এবং দেশের প্রতিনিধিত্ব করুক। তার রাজনৈতিক এজেন্ডা কী বা তার ব্যবসায়িক জটিলতা কী, সেটা তার বিষয়। সে নিজের মতো মোকাবিলা করবে। তবে ক্রিকেটার হিসেবে সে প্রথম একাদশে থাকার যোগ্য।

এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সাকিব ইস্যুতে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার দরকার, মামলার কাগজপত্রগুলো জায়গা মতো দেওয়া হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করার ছিল, সেটা করে ফেলেছি।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission