ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান সুজন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম
খালেদ মাহমুদ সুজন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালকদের কার্যক্রম নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন খালেদ মাহমুদ সুজন। সেই সঙ্গে নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে নতুন করে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন দেওয়ার আহবান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন সাবেক এই বোর্ড পরিচালক।

সুজন বলেন, এই ক্রিকেট বোর্ডটার যে কয়মাস হয়েছে, আমি মনে করি না তারা ঠিকঠাকভাবে চলছে। কারণ ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, আমরা বিশ্বকাপ খেলতে পারিনি। আরও অনেক কিছু হচ্ছে, যেগুলো আমার কাছে মনে হয়নি যে ক্রিকেটের জন্য ভালো হয়েছে।

আরও পড়ুন

‘নতুন সরকার এসেছে, নতুন ক্রীড়ামন্ত্রী এসেছেন, উনি ওনার মতো করে চিন্তা করবেন যে কীভাবে করলে, কারা আসলে ক্রিকেট বোর্ডের জন্য ভালো হবে। নির্বাচন যেন ঠিকঠাক হয়, যারা যোগ্য তারাই আসবে। তখন মানুষই ঠিক করবেন।’

তিনি বলেন, যেভাবেই হোক, নির্বাচন তো একটা হয়েছে, সেটা নিয়ম ভেঙে হয়েছে বা যেভাবে হয়েছে; বোর্ড পরিচালকদের কীভাবে সরানো যায় সেটা সরকারই ঠিক করবে। নির্বাচিত বোর্ডই সবার কাছে কাম্য।

রাজনৈতিক পট পরিবর্তনে কমিটি নিয়ে চলছে নানা গুঞ্জন। তাই সাবেক এই পরিচালকের প্রত্যাশা সবকিছুর আগে নিয়মিত করতে হবে মাঠের ক্রিকেট।

সুজন বলেন, ক্রিকেট বোর্ড চালু রাখার সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে, খেলাটাকে সচল রাখা। যেটা মাঠে হচ্ছে না, দেশের ক্রিকেটের জন্য সমস্যা। আমরা যদিও বিশ্বকাপ খেলিনি, কিন্তু ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, এটা বড় ব্যাপার। অনেকে এসেছেন, আসবেন-যাবেন; এমনই ব্যাপারটা। কিন্তু ক্রিকেট চলতে হবে। এমন যদি হয়, ক্রিকেটই না চলে তাহলে তো সমস্যা। আশা করি, চেয়ারের খেলাটাকে বন্ধ করে মাঠের ক্রিকেটে আমরা ফিরে আসব।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম
ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে ইসি
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি জানা যাবে আজ