ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাতের আধাঁরে কমলাপুর স্টেডিয়ামের ফ্লাডলাইট চুরি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম
কমলাপুর স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

পুরুষ ফুটবলের সব ম্যাচ এখন জাতীয় স্টেডিয়ামে হলেও মেয়েদের সব ম্যাচ অনুষ্ঠিত হয় কমলাপুর স্টেডিয়ামে। এবার সেই স্টেডিয়ামের ১১টি ফ্লাডলাইট ব্যালাস্ট চুরি হয়ে গেছে বলে জানিয়েছেন স্টেডিয়ামের প্রশাসক মাসুদুর রহমান।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ছয় দিন আগে ঘটনা ঘটেছে। ফলে চরম নিরাপত্তার অভাবে ভুগছে কমলাপুর স্টেডিয়াম।

মাসুদুর রহমান বলেন, সেদিন রাত সাড়ে ১২টা থেকে ১টায় একজন গ্রাউন্ড স্টাফ আমাকে ফোন করে জানায়, চুরির উদ্দেশ্যে কেউ টাওয়ারে উঠেছে। একটি ভারী কালো বাক্স মাটিতে পড়ে যায়। আমাদের নিরাপত্তাকর্মী যখন ঘটনাস্থলে পৌঁছান, সেখানে একটি কালো বাক্স পড়ে থাকতে দেখেন। চোর ততক্ষণে পালিয়ে যায়।

আরও পড়ুন

তিনি বলেন, কমলাপুরে আমাদের মাত্র তিনজন নিরাপত্তাকর্মী রয়েছেন। ওই রাতে ছিলেন মাত্র একজন। যিনি প্রধান ফটকে ছিলেন। চট্টগ্রাম থেকে রাতে ট্রাকে আসেন এবং গেট সামলাতে ব্যস্ত ছিলেন।

প্রতিটি ব্যালাস্ট দেখতে ছোট হলেও ওজন ২০ কেজির বেশি। দাম প্রায় ৫০ হাজার টাকা। ১১টি ইউনিট চুরি হওয়ায় মোট ক্ষতির পরিমাণ প্রায় ছয় লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, চুরির ঘটনায় স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) জানানো হয়েছে।

মাসুদুর রহমান জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ঘটনার সময় দায়িত্বে থাকা সব কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। দায়ভার নিরূপণের কাজ চলছে।

এ ছাড়াও ঘটনার বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান গণমাধ্যমকে বলেন, চুরির ঘটনা স্পষ্টভাবে স্টেডিয়ামের নিরাপত্তার দুর্বলতা প্রকাশ করে। পুলিশকে জানানো হয়েছে। তদন্ত চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
কমলাপুর স্টেডিয়ামের প্রশাসককে অব্যাহতি ও দোকানের চুক্তি বাতিলের নির্দেশ