মধ্যপ্রাচ্যে যুদ্ধ

এবার দক্ষিণ আফ্রিকায় আটকা পড়লেন পাকিস্তানি নারী ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০২ মার্চ ২০২৬ , ০৮:৩১ পিএম


এবার দক্ষিণ আফ্রিকায় আটকা পড়লেন পাকিস্তানি নারী ক্রিকেটাররা
পাকিস্তানি নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা-হামলায় অস্থির মধ্যপ্রাচ্য। যার ফলে সৌদি আরবে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। তবে সুস্থাতার সঙ্গে আজ দেশে ফিরেছেন তিনি। কিন্তু এবার একই কারণে দক্ষিণ আফ্রিকায় আটকা পড়েছেন পাকিস্তানি নারী ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

সোমবার (২ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ শেষ করে রাতে ডারবান থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ফাতিমা সানাদের। 

কিন্তু মধ্যপ্রাচ্যে হঠাৎ শুরু হওয়া অস্থিরতা এবং একাধিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় দলের ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশসীমা পুনরায় চালু না হওয়া পর্যন্ত পাকিস্তান নারী দলকে ডারবানেই অবস্থান করতে হতে পারে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

পিসিবি সূত্র জানিয়েছে, আকাশসীমা খোলার আনুষ্ঠানিক ঘোষণা আসার পরই কেবল দল যাত্রা শুরু করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের দক্ষিণ আফ্রিকায় অবস্থানের মেয়াদ বাড়তে পারে।

পাকিস্তান এই সফরে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছে। টি-টোয়েন্টি ও ওয়ানডে উভয় সিরিজই দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে জিতেছে। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে পাকিস্তান দুর্দান্ত জয় পেয়েছে। ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission