চট্টগ্রামে প্রথমবার নারী বিভাগীয় টি-২০ ক্রিকেট লিগ শুরু ৭ মার্চ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ১২:৩৬ পিএম


চট্টগ্রামে প্রথমবার নারী বিভাগীয় টি-২০ ক্রিকেট লিগ শুরু ৭ মার্চ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-২০ ক্রিকেট লিগ ২০২৬। কন্টিনেন্টাল গ্রুপের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৭ মার্চ সকাল ১১টায় হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

টুর্নামেন্টে চট্টগ্রামের বিভিন্ন জেলার নারী ক্রিকেটাররা ৪টি দলে ভাগ হয়ে অংশ নেবেন। দলগুলো হলো: পাইরেটস অব চিটাগং, রাইজিং স্টার জুনিয়র, সিএসসিএল ক্লাব এবং টিম আইএসসিএল। উদ্বোধনী দিনে পাইরেটস অব চিটাগং–টিম আইএসসিএল ও রাইজিং স্টার জুনিয়র–সিএসসিএল ক্লাব মুখোমুখি হবে।

লিগে খেলোয়াড়রা ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে ১২জন খেলোয়াড় রয়েছেন, যাদের ম্যাচ প্রতি ভিত্তিমূল্য ৭ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরিতে ১৫জন (প্রতি ম্যাচ ৫ হাজার টাকা) এবং ‘সি’ ক্যাটাগরিতে ২৯জন (প্রতি ম্যাচ ৪ হাজার টাকা)।

বিজ্ঞাপন

image

প্রথমবারের এই লিগের সব ব্যয় বহন করবে কন্টিনেন্টাল গ্রুপ। অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের জন্য ২টি আবাসিক হোটেল এবং ভেন্যুতে আসা যাওয়ার জন্য এসি বাসের ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

টুর্নামেন্ট উদ্বোধনী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আবদুল হান্নান আকবর, কন্টিনেন্টাল গ্রুপের আবু নাসের মো. মাশুক এবং বিভাগীয় কোচ মোমিনুল হক। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক কৃতী ক্রিকেটার জি এম হাসান, ফরিদ আহমেদ বাবু, প্রকৌশলী ফজলে রাব্বি খান সাজ্জাদ, আরিফ আহমেদ চৌধুরী, আবু সামা বিপ্লব ও অংশুমান ঘোষ পিটার।

সংবাদ সম্মেলনে আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মহিলা লিগ ঢাকা ও চট্টগ্রামে আগামী এপ্রিল অনুষ্ঠিতব্য নারী বিপিএলের জন্য চট্টগ্রামের দল গঠনে ভূমিকা রাখবে। 

বিজ্ঞাপন

রটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission