ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মেসির নাম ভাঙিয়ে চড়া দামে টিকিট বিক্রি, এরপর যা ঘটল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৮:১৭ এএম
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের অন্যতম তারকা লিওনেল মেসির নাম ব্যবহার করে চড়া দামে টিকিট বিক্রির পর তাকে মাঠে না পাওয়ায় আইনি জটিলতায় জড়াল মেজর লিগ সকার (এমএলএস) ও আয়োজক ক্লাব।

ঘটনাটি ২০২৪ সালের মে মাসের। কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস তাদের ১৫তম মৌসুমের এক ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইন্টার মায়ামিরর। ম্যাচটি বিশেষ গুরুত্ব পায়, কারণ এটি মেসির মিয়ামি জার্সিতে ভ্যাঙ্কুভারে প্রথম খেলার সম্ভাব্য সুযোগ হিসেবে প্রচার করা হয়। তার সঙ্গে লুইস সুয়ারেজ ও সার্জিও বুসকেটসের উপস্থিতি নিয়েও জোর প্রচারণা চালানো হয়।

প্রচারণার জেরে টিকিটের দাম কয়েক গুণ বাড়ানো হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, অনেক সমর্থক প্রিয় তারকাদের খেলা দেখার আশায় প্রতিটি টিকিটের জন্য ৩৩৫ মার্কিন ডলার পর্যন্ত ব্যয় করেন।

তবে ম্যাচের ঠিক আগে ঘোষণা আসে দলীয় কোচের সিদ্ধান্তে মেসি, সুয়ারেজ ও বুসকেটসকে বিশ্রাম দেওয়া হবে এবং তারা ভ্যাঙ্কুভারে সফর করবেন না। খবরটি প্রকাশের পর হাজার হাজার সমর্থক হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েন।

ক্ষোভ প্রশমনে আয়োজকরা স্টেডিয়ামে খাবার ও পানীয়ের ওপর ৫০ শতাংশ ছাড় এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করলেও পরিস্থিতি পুরোপুরি সামাল দেওয়া যায়নি।

পরবর্তীতে আয়োজক ক্লাব ও এমএলএস কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্লাস-অ্যাকশন মামলা দায়ের হয়। মামলায় অভিযোগ করা হয়, মেসি ও তার সতীর্থদের খেলার সম্ভাবনাকে সামনে রেখে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে। যদিও ক্লাব ও লিগ কর্তৃপক্ষ কোনো ভুল স্বীকার করেনি এবং জানায়, নির্দিষ্ট খেলোয়াড় মাঠে নামবেন কি না সে সিদ্ধান্ত তাদের নিয়ন্ত্রণাধীন নয়।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ব্রিটিশ কলম্বিয়া সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ও এমএলএস যৌথভাবে প্রায় ৩ লাখ ৪৭ হাজার মার্কিন ডলার (প্রায় ৪ লাখ ৭৫ হাজার কানাডিয়ান ডলার) পরিশোধে সম্মত হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, এই অর্থ সরাসরি ক্ষতিগ্রস্ত সমর্থকদের দেওয়া হবে না। বরং তা শিশুদের ক্রীড়া উন্নয়নে কাজ করা তিনটি দাতব্য সংস্থার কাছে হস্তান্তর করা হবে কিডস্পোর্ট বিসি, কানাডা স্কোরস এবং বিজিজি সাউথ কোস্ট বিসিকে প্রদান করা হবে।

ঘটনাটি ফুটবল ও ইভেন্ট ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকল। বিশেষ করে বড় তারকাদের সম্ভাব্য উপস্থিতিকে কেন্দ্র করে টিকিট মূল্য নির্ধারণ, প্রচারণা কৌশল এবং আইনি দায়-দায়িত্বের বিষয়গুলো এখন নতুন করে আলোচনায় এসেছে।

বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে এ ধরনের ম্যাচে আয়োজকদের আরও সতর্ক ও স্বচ্ছ হতে হবে নচেৎ সমর্থকদের প্রত্যাশা ভঙ্গের মূল্য দিতে হতে পারে আদালতেই।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি
বিদায়ের রাতেই ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো