প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার (৫ মার্চ) ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হবে। এ ছাড়া নারী এশিয়ান কাপ এবং প্রিমিয়ার লিগের ম্যাচ রয়েছে।
নারী এশিয়ান কাপ ফুটবল
ফিলিপাইন-দক্ষিণ কোরিয়া
সকাল ৯টা, টি স্পোর্টস ও ট্যাপম্যাড
অস্ট্রেলিয়া-ইরান
বেলা ৩টা, টি স্পোর্টস ও ট্যাপম্যাড
টি-টোয়েন্টি বিশ্বকাপ
ভারত-ইংল্যান্ড
সন্ধ্যা ৭-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক টিভি
ইংলিশ প্রিমিয়ার লিগ
টটেনহাম-প্যালেস
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
আরটিভি/এসকে





