বিশ্বকাপের আগে রেগ্রাগুইকে বরখাস্ত করল মরক্কো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৮ মার্চ ২০২৬ , ১১:২১ এএম


বিশ্বকাপের আগে রেগ্রাগুইকে বরখাস্ত করল মরক্কো
ছবি: সংগৃহীত

২০২২ ফিফা বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনাল উপহার দিয়ে ইতিহাস গড়েছিলেন ওয়ালিদ রেগ্রাগু। এছাড়া চলতি বছরের শুরুতে তিনি দলকে আফ্রিকান নেশন্স কাপের ফাইনালেও তুলেছিলেন। কিন্তু ২০২৬ বিশ্বকাপের মাত্র তিন মাস আগে কোচ ওয়ালিদ রেগ্রাগুইকে বরখাস্ত করেছে মরক্কো ফুটবল ফেডারেশন। 

বিজ্ঞাপন

বিদায় অনুষ্ঠানে রেগ্রাগুই বলেন, আমি আমার দেশকে সেবা করেছি- এই আনুগত্য, কৃতজ্ঞতা এবং বিশ্বাস নিয়ে দায়িত্ব ছাড়ছি।

আরও পড়ুন

জাতীয় দলে রেগ্রাগুইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ ওয়াহবি। সম্প্রতি মরক্কোকে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতানোর পর সকলের নজড়ে আসেন তিনি। মরক্কো ফুটবল ফেডারেশন কোচ পরিবর্তনের বিষয়টিকে বিশ্বকাপের আগে একটি ‘কৌশলগত পরিবর্তন’ হিসেবে উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

আসন্ন বিশ্বকাপে মরক্কো গ্রুপ সি-তে খেলবে যেখানে তাদের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতি। ১৩ জুন নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

মরক্কো ফুটবল ফেডারেশনের প্রধান ফৌজি লেকা বলেছেন, দেশের লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে বিশ্বের সেরা দলগুলোর মধ্যে নিজেদের অবস্থান শক্ত করা এবং ২০৩০ বিশ্বকাপের আগে ভালো পারফর্ম করা। মরক্কো ২০৩০ সালে স্পেন ও পর্তুগালের সাথে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission