ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মায়ামিকে জিতিয়ে ১ গোলের অপেক্ষায় মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১০:৩১ এএম
লিওনেল মেসি। ছবি: এএফপি

মেজর লিগ সকারের নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। বাল্টিমোরে রেকর্ড দর্শকের সামনে ডিসি ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে তারা। এই ম্যাচে গোল করে ৯০০তম গোলের আরও কাছে পৌঁছে গেছেন লিওনেল মেসি।

এদিন প্রথমার্ধে তার গোলে ২-০ তে এগিয়ে যায় মায়ামি। রদ্রিগো ডি পলও এমএলএস কাপ চ্যাম্পিয়নদের হয়ে গোল করেন। টাই বারিবো ৭৫তম মিনিটে গোল শোধ দিলেও স্বাগতিকরা সমতা ফেরাতে পারেনি।

মেসি ও তার দলের জন্য এই সপ্তাহ ছিল ঘটনাবহুল। গত বৃহস্পতিবার তারা হোয়াইট হাউজে যান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সময় কাটায় পুরো দল। ওই আনন্দঘন মুহূর্তের একদিন পর মাঠে নেমে দারুণ এক জয় পেলো মায়ামি।

আরও পড়ুন

১৭তম মিনিটে ১৫ গজের মধ্যে বল পেয়ে ডি পল দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান। ১০ মিনিট পর মাতেও সিলভেত্তির পাস ধরে ডিসির গোলকিপারের মাথার ওপর দিয়ে বল তুলে দিয়ে লক্ষ্যভেদ করেন মেসি। তিন ম্যাচে তৃতীয় গোল করলেন তিনি।

৩৮ বছর বয়সী ফরোয়ার্ড ইতিহাসের দ্বিতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে ৯০০ ক্যারিয়ার গোলের মাইলফলক ছোঁবেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এরই কীর্তি গড়ার সুযোগ তিনি পাচ্ছেন বুধবার। এদিন কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে তার দল ন্যাশভিলের মুখোমুখি হবে।

এলএএফসির বিপক্ষে লিগের প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরে শুরু করেছিল মায়ামি। তারপর অরল্যান্ডো সিটির বিপক্ষে মৌসুমের প্রথম জয় পায় তারা। তিন ম্যাচে দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে মেসিরা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন