ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ম্যানসফিল্ডকে হারিয়ে এফএ কাপের শেষ আটে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১১:০০ এএম
ছবি: সংগৃহীত

এফএ কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাব ম্যানসফিল্ড টাউনের বিপক্ষে মাঠে নেমেছিল আর্সেনাল। এই ম্যাচে ম্যানসফিল্ড টাউনকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে গানাররা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ম্যাচে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা একাধিক পরিবর্তন এনে দল সাজান। একাদশে সুযোগ পান কিশোর ফুটবলার ম্যাক্স ডাওম্যান ও মার্লি স্যামন।

এর মাধ্যমে যেকোনো প্রতিযোগিতায় ১৬ বছর বা তার কম বয়সী দুই খেলোয়াড়কে নিয়ে একাদশে নামানো প্রথম প্রিমিয়ার লিগ দল হিসেবে ইতিহাস গড়ে আর্সেনাল।

আরও পড়ুন

ঘরের মাঠ ফিল্ড মিল স্টেডিয়ামে দর্শকদের উচ্ছ্বসিত সমর্থনে শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ম্যানসফিল্ড। কয়েকটি ভালো সুযোগ তৈরি করে তারা আর্সেনালের রক্ষণভাগকে চাপে রাখে। তবে প্রথম গোলটি পায় লন্ডনের ক্লাবই। ননি মাদুয়েকে বক্সের বাইরে থেকে দারুণ কার্লিং শটে বল জালে জড়িয়ে আর্সেনালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্সেনালের রক্ষণভাগের ভুলের সুযোগ নেন ম্যানসফিল্ডের বদলি খেলোয়াড় উইল ইভান্স। গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি। তবে বেশিক্ষণ সেই সমতা টিকতে দেয়নি আর্সেনাল।

ম্যাচের মাঝামাঝি সময়ে বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে গোল করে দলকে আবার এগিয়ে দেন এবেরেচি এজে। তার সেই দুর্দান্ত গোলেই শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় পায় আর্সেনাল এবং এফএ কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
আর্সেনালকে বড় ধাক্কা দিলো ব্রাইটন
মার্টিনেল্লিকে দলে ভেড়াতে যত খরচ হলো আল হিলালের
সাড়ে ১২ হাজার কোটি টাকা খরচ করে গিমারেসকে কিনল আর্সেনাল!
দরকষাকষি শেষ, আর্সেনালে যোগ দিচ্ছেন গিমারেস