অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া ইরানি নারী ফুটবলার দেশে ফিরছেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬ , ০৪:০৬ পিএম


অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া ইরানি নারী ফুটবলার দেশে ফিরছেন
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় চলমান নারী এশিয়ান কাপের সময় জাতীয় সংগীতের সময় চুপ থাকা ইরানি খেলোয়াড়দের বিতর্কের পরে দেশটিতে আশ্রয় নেওয়া ৭ জন ফুটবলারদের মধ্যে একজন সিদ্ধান্ত বদলিয়ে দেশে ফিরছেন।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কে জানিয়েছেন, ২১ বছর বয়সী ফরোয়ার্ড মোহাদ্দেসে জোলফি এবং দলের সাপোর্ট স্টাফ জাহরা সুলতান মোশকেহকার মঙ্গলবার সরকারি সহায়তা গ্রহণ করেছেন। তবে যিনি দেশে ফিরছেন, তার নাম প্রকাশ করা হয়নি। মন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ায় মানুষ নিজের সিদ্ধান্ত বদলাতে পারে এবং আমরা সেই সিদ্ধান্তকে সম্মান করি।

খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে, যারা দেশে ফিরতে চাচ্ছেন তারা ইরানি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। বাকি খেলোয়াড়দের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের সঙ্গে আলোচনা শেষে কিছু খেলোয়াড় অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। দলটির বেশিরভাগ সদস্য ইতোমধ্যেই ইরানে ফেরার পথে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থান করছেন। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, দলের অবস্থানকালে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুন

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেন, ইরান তাদের সন্তানদের স্বাগত জানাচ্ছে এবং নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে।’ ইরানি ফুটবল ফেডারেশন আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা-কে ‘ট্রাম্পের ফুটবলে রাজনৈতিক হস্তক্ষেপ’ বিষয়টি পর্যালোচনার আহবান জানিয়েছে।

বিজ্ঞাপন


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission