বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬ , ০৩:৫০ পিএম


বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়ম, কারচুপি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ভিত্তিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মো. সোলায়মান খান সাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের বিসিবি নির্বাচনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য এই কমিটি গঠিত হয়েছে।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। সদস্য হিসেবে রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার সালেহ আহমেদ সম্রাট।

বিজ্ঞাপন

কমিটির কার্যপরিধিতে রয়েছে: বিসিবি নির্বাচন ২০২৫-এ অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহার বিষয়ে অনুসন্ধান করা। প্রয়োজনীয় তথ্য, নথিপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করা। নির্বাচনী প্রক্রিয়া বিধিবিধান অনুযায়ী হয়েছে কি না তা যাচাই করা। ভবিষ্যতে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান।

কমিটি গঠনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, এটি ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করবে।

বিজ্ঞাপন


আরটিভি/এসকে
  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission