বিশেষ বিমানে মেক্সিকো যাচ্ছেন ইরাকের ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৫ মার্চ ২০২৬ , ১২:৫৬ পিএম


বিশেষ বিমানে করে মেক্সিকো যাচ্ছে ইরাক ফুটবল দল
ইরাক ফুটবল দল। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ২০২৬ বিশ্বকাপ প্লে-অফের ম্যাচ পিছানোর আহ্বান জানিয়েছিল ইরাক। কিন্তু এর মাঝেই ম্যাচ খেলতে বিশেষ বিমানে করে মেক্সিকো যাচ্ছে ইরাক ফুটবল দল।

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে এই কথা জানান ইরাক ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আদনান দিরজাল।

বিবৃতিতে আদনান বলেন, ইরাক জাতীয় দল সপ্তাহের শেষের দিকে প্রাইভেট প্লেনে মেক্সিকোর উদ্দেশে রওনা দেবে। আমরা আমাদের পেশাদার খেলোয়াড়দের কিছু ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছি যাতে তারা জাতীয় দলে যোগ দিতে পারেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ মেক্সিকোর শহর মন্টেরেতে। ইরাককে সুরিনাম অথবা বলিভিয়ার সঙ্গে ইন্টারকনটিনেন্টাল প্লে-অফ ফাইনালে মুখোমুখি হতে হবে।

সেখানে যে দল জিতবে, তারা বিশ্বকাপের গ্রুপ ‘আই’–এ ফ্রান্স, সেনেগাল এবং নরওয়ের গ্রুপে জায়গা পাবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission