ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ক্রিকেটার নাসির-তামিমার সাজা হবে কি না, জানা যাবে যেদিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৩:২৪ পিএম
নাসির-তামিমা। ছবি: সংগৃহীত

আইনিভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার রায় আগামী ১০ জুন ঘোষণা করা হবে।

বুধবার (৬ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ নির্ধারণ করা হয়। শুনানিতে বাদীপক্ষের আইনজীবী সর্বোচ্চ সাজা দাবি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তাদের নির্দোষ দাবি করে খালাস চান। শুনানিকালে উভয় পক্ষই আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে ৩০ মার্চ আদালতে সাফাই সাক্ষ্য দেন তামিমা সুলতানা তাম্মি।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১১ সালে তামিমা সুলতানা তাম্মি ও রাকিব হাসানের বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। অভিযোগে বলা হয়, বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে তামিমার বিয়ের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ হলে বিষয়টি সামনে আসে।

এরপর ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি রাকিব হাসান আদালতে মামলা দায়ের করেন। মামলায় দাবি করা হয়, আইনগতভাবে বিচ্ছেদ ছাড়াই দ্বিতীয় বিয়ে ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে অবৈধ এবং এতে তার ও সন্তানের মানসিক ও সামাজিক ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন ধাপে সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে গত ১৬ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শেষ হয় এবং ৬ মে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করা হয়।

এখন আদালতের রায়ের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো