ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

কোনো রান না দিয়ে ১০ উইকেট, সব ব্যাটসম্যান বোল্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৫:৫৮ পিএম
ছবি : সংগৃহীত

আজ ৬ মে, ক্রিকেট ইতিহাসের এক অবিশ্বাস্য ঘটনার স্মরণীয় দিন। ১৯২২ সালের এই দিনে ইয়র্কশায়ারের জেলা পর্যায়ের টুর্নামেন্টের একটি ম্যাচে সব ব্যাটসম্যানকে বোল্ড করে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছিলেন বোলার জেনিংস টিউন। প্রতিপক্ষের ১০ ব্যাটসম্যানকেই শূন্য রানে প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন তিনি।

ক্রিকেট মাঠে প্রতিপক্ষের সবকটি উইকেট একাই শিকার করা যেকোনো বোলারের জন্যই অত্যন্ত কঠিন এক অর্জন। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত এই কীর্তি গড়তে পেরেছেন মাত্র তিনজন। তারা হলেন জিম লেকার, অনিল কুম্বলে এবং এজাজ প্যাটেল। এই তিন বোলারই টেস্ট ক্রিকেটের একটি ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটেও ইনিংসে ১০ উইকেট নেওয়ার উদাহরণ কম নেই। প্রথম শ্রেণির ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ডটা হেডলি ভেরিটির। ১৯৩২ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহামশায়ারের দ্বিতীয় ইনিংসে ১০ রানে ১০ উইকেট নিয়েছিলেন ইয়র্কশায়ারের বাঁহাতি স্পিনার।

ক্রিকেট ইতিহাসে অবশ্য এর চেয়েও কম রানে ১০ উইকেট নেওয়ার রেকর্ড আছে। স্বীকৃত ক্রিকেটের বাইরে শূন্য বা কোনো রান না দিয়েই ১০ উইকেট নেওয়ার ঘটনাই তো লিপিবদ্ধ আছে ২৫টি। যে ২৫ জন বোলার এমন কীর্তি গড়েছেন, তাঁদের মধ্যে দুজনকে একটু আলাদা করে রাখতেই হয়।

আরও পড়ুন

তবে, আন্তর্জাতিক বা প্রথম শ্রেণির ক্রিকেটের বাইরে, স্বীকৃত ক্রিকেটের ইতিহাসের পাতায় কোনো রান না দিয়েই ১০ উইকেট নেওয়ার ঘটনা লিপিবদ্ধ আছে ২৫ বার। আর যে ২৫ জন বোলার এমন কীর্তি গড়েছেন, তাদের মধ্যে দুজনকে একটু আলাদা করে রাখতেই হয়।

প্রথমজনের নাম জেনিংস টিউন। ১৯২২ সালের এই দিনে, মানে ৬ মে শূন্য রানে ১০ উইকেট নিয়েছিলেন টিউন। প্রতিপক্ষের ১০ ব্যাটসম্যানকেই টিউন বোল্ড করেছিলেন ইয়র্কশায়ারের ডিস্ট্রিক্ট বা জেলা পর্যায়ের টুর্নামেন্টের এক ম্যাচে। টিউন ছিলেন ক্লিফে দলে, প্রতিপক্ষ ছিল ইস্টরিংটন। ৫ ওভার, ৫ মেডেন, ০ রান, ১০ উইকেট এই ছিল তার বোলিং বিশ্লেষণ।

টিউনের এই কীর্তির ৭২ বছর পর, ১৯৯৪ সালে ইংল্যান্ডের ডারহামে একটি বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে এই অর্জনের উল্লেখ করেন অ্যালেক্স কেলি নামের এক ১৭ বছর বয়সী বোলার। কেলির কীর্তির পর আরও দুজন বোলার শূন্য রানে ১০ উইকেট পেয়েছেন, তবে, তারা সবাইকে বোল্ড করতে পারেননি। সর্বশেষ ১৯৯৮-৯৯ মৌসুমে ব্রিসবেনের একটি টুর্নামেন্টে রানাতুঙ্গাস নামের একটি দলের বিপক্ষে বেসাইড মাডিসের হয়ে শূন্য রানে ১০ উইকেট নেন ডি মর্টন।

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রতিপক্ষের সব ব্যাটসম্যানকে বোল্ড করার উদাহরণও আছে। আর সেই কীর্তি জন উইজডেনের। ক্রিকেটের বাইবেল–খ্যাত উইজডেন অ্যালমানাকের প্রতিষ্ঠাতা জন উইজডেনই। ১৮৫০ সালে লর্ডসে নর্থের হয়ে সাউথের বিপক্ষে এক ম্যাচে তিনি ১০ ব্যাটসম্যানকেই বোল্ড করেছিলেন। তবে, ওই ম্যাচের সংরক্ষিত স্কোরকার্ডে ওভার বা রান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। সেই ইনিংসে সাউথ অলআউট হয় ৭৬ রানে। নিজেরা ১৩১ রানে অলআউট হয়েও উইজডেনের দল জিতেছিল ইনিংস ও ১৯ রানে। তিন দিনের ম্যাচটি শেষ হয়েছিল এক দিনেই।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আগামী ২৬ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় নিজের প্রত্যাশার কথা জানালেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আরও পড়ুন
সাইফউদ্দিনের ইনজুরিতে কপাল খুলল আলিসের
এবার ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল