চমক রেখে দল ঘোষণা বাংলাদেশের, নেই হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৫ মার্চ ২০২৬ , ০৩:২১ পিএম


চমক রেখে দল ঘোষণা বাংলাদেশের, নেই হামজা চৌধুরী
হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প শুরু করতে যাচ্ছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এই জন্য ২৮ জনের তালিকা প্রকাশ করেছে বাফুফে।

বিজ্ঞাপন

এই স্কোয়াডের বাইরে রয়েছেন দেশের ফুটবলের পোস্টারবয় হামজা চৌধুরী। কারণ, ভিয়েতনামে সরাসরি দলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এই জন্য ক্যাম্পে রাখা হয়নি। এদিকে ক্যাবরেরার স্কোয়াডে জায়গা পাননি আলোচিত গোলকিপার আনিসুর রহমান জিকো। 

জিকোর অবর্তমানে আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা জাতীয় দলের পোস্ট সামলিয়েছেন। কিংসে মেহেদী হাসান শ্রাবণের চেয়ে জিকোর পারফরম্যান্স এই মৌসুমে ভালো। এরপরও তাকে দলে ডাকেননি ক্যাবরেরা। জিকোর সঙ্গে ক্যাবরেরা সম্পর্ক অতটা মধুর নয়।

বিজ্ঞাপন
আরও পড়ুন

জিকো ক্যাম্পে ডাক না পেলেও বিশ্বনাথ ঘোষ ইনজুরি কাটিয়ে আবার দলে ফিরেছেন। জাতীয় দলে নির্ভরযোগ্য ডিফেন্ডার তিনি। প্রাথমিক দলে থাকলেও একাদশে জায়গা করে নিতে পারেন কিনা দেখার বিষয়।

Screenshot_2026-03-15_152118

বিজ্ঞাপন

বাংলাদেশ দল সিঙ্গাপুরে যাওয়ার আগে ২৬ মার্চ ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচ খেলার জন্য ২১ মার্চ ঢাকা ছাড়ার কথা বাংলাদেশের। এই ম্যাচের জন্য ২২ মার্চ সরাসরি ভিয়েতনাম পৌঁছাবেন হামজা চৌধুরী।

এক নজরে বাংলাদেশ স্কোয়াড:

গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, ইসহাক আকন্দ। 

ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মো. আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জুরুর রহমান, ঈসা ফয়সাল

মিডফিল্ডার: শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মো. হৃদয়, শামিত সোম

ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহমেদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা। 

আরটিভি/ এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission