দৌলতদিয়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণহানিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ০১:৩৪ পিএম


দৌলতদিয়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণহানিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় বহুসংখ্যক মানুষের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

বিজ্ঞাপন

আজ এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি পন্টুন থেকে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। প্রতিটি অমূল্য প্রাণের অকাল প্রস্থান আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে আরও বলেন, প্রিয়জনকে হারানোর এই কঠিন সময়ে শোক সইবার শক্তি যেন মহান আল্লাহ্ তাদের দান করেন। এই দুর্ঘটনায় যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission