আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ ২০২৬, আর ঠিক এর আগে দলে স্থান করে নিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। ইংলিশ ব্যাটার লরি ইভান্স ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার পর দ্রুত বিকল্প হিসেবে তাকে দলে অন্তর্ভুক্ত করেছে রাওয়ালপিন্ডিজ।
পিন্ডিজ কর্তৃপক্ষ জানিয়েছে, টুর্নামেন্ট শুরু থেকেই তারা খাজাকে খেলাতে চাইছে। ইসলামাবাদে জন্ম নেওয়া এই ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন এবং চলতি বছর বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের অধিনায়কত্বও করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, খাজার অভিজ্ঞতা রাওয়ালপিন্ডিজের ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করবে।
এবারের পিএসএলের আসর চলবে ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত। জ্বালানি সাশ্রয় ও নিরাপত্তার কারণে ভেন্যুর সংখ্যা কমানো হয়েছে এবং ম্যাচগুলো দর্শকশূন্য গ্যালারিতে আয়োজন করা হবে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেন।
আরটিভি/এসকে



