বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ০৩:২৭ পিএম


বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, খেলাধুলাকে সরকার রাজনৈতিকভাবে দেখে না বরং বিষয়টি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী বলেন, আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে এখনো কেউ আবেদন নিয়ে আসেনি। খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আবেদন করে, আমরা ইতিবাচকভাবেই তা বিবেচনা করব।

তিনি আরও বলেন, বাংলাদেশের কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান চাইলে আইপিএল দেখাতে পারবে এবং সরকার এ ক্ষেত্রে কাউকে বাধা দেবে না।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, আমরা কাউকে বাধা দেব না। যদি দেখা যায়, যাবে। আমাদের কেউ যদি দেখানোর আবেদন করে, সেটাও ইতিবাচকভাবে আমরা দেখব। জোর করে কিছু করা হবে না।

এদিকে, ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু জানিয়েছেন, আইপিএল সম্প্রচারকারী চ্যানেলগুলো বাংলাদেশে দেখানোর ক্ষেত্রে বর্তমানে কোনো বিধিনিষেধ নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, স্টার স্পোর্টসে যদি আইপিএল দেখা যায়, তাহলে যাবে। আমাদেরকে কেউ এটা বন্ধ রাখতে বলেনি।

২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইপিএল সম্প্রচার বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটির এখন আর কার্যকারিতা নেই বলেও মন্তব্য করেন রেজাউল করিম লাভলু।

বিজ্ঞাপন

তার ভাষায়, অন্তর্বর্তী সরকারের ওই নির্দেশনার এখন কোনো দাম নেই। এই সরকার যদি আমাদের বন্ধ রাখতে বলে, আমরা বন্ধ রাখব। আগের সরকারের ঐসব নির্দেশনা এখন আর বহাল নেই।

আরও পড়ুন

তবে, যথাযথ বিপণন, সম্প্রচার স্বত্ব এবং অন্যান্য লজিস্টিক প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না থাকায় টি স্পোর্টসসহ বাংলাদেশের কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান এখনো এবারের আইপিএল দেখানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যদিও বর্তমানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সম্প্রচার করছে টি স্পোর্টস।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission