বিশ্বকাপের আগে ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ০২:৪৪ পিএম


বিশ্বকাপের আগে ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

বার্সেলোনার হয়ে দুর্দান্ত ছন্দে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন। ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তাকে প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে কাতালান ক্লাবটি। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এই চোট বার্সেলোনা ও ব্রাজিল দুই দলের জন্যই বড় দুঃসংবাদ হয়ে এসেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ফ্রান্সের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-১ গোলে হারে ব্রাজিল। সেই ম্যাচেই অস্বস্তি অনুভব করেন রাফিনিয়া। এরপর প্রথমার্ধ শেষেই তাকে আর মাঠে নামাননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচের পর ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে করানো পরীক্ষায় রাফিনিয়ার ডান হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। শুক্রবার (২৭ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা।

ক্লাব সূত্রে জানা গেছে, চিকিৎসা শুরু করতে দ্রুতই বার্সেলোনায় ফিরছেন এই ব্রাজিলিয়ান তারকা। তার পুনর্বাসনে প্রায় পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে।

এই চোটের কারণে আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুই লেগের ম্যাচেই খেলতে পারবেন না রাফিনিয়া। পাশাপাশি লা লিগায় বার্সেলোনার পরবর্তী অন্তত চারটি ম্যাচেও তাকে পাওয়া যাবে না।

তবে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, আগামী ১০ মে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার জার্সিতে ফেরার সম্ভাবনা রয়েছে তার।

আরও পড়ুন

এদিকে, লা লিগার পয়েন্ট টেবিলে ২৯ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এমন সময়ে রাফিনিয়ার ইনজুরি কাতালানদের শিরোপা লড়াইয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission