ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এবার আইপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর দাবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০২:২০ পিএম
ছবি: সংগৃহীত

আইপিএল মানেই ক্রিকেট ও বাণিজ্যের এক বিশাল মেলবন্ধন। প্রতি বছরই এই টুর্নামেন্টে দেখা যায় বিপুল অর্থের লেনদেন। মোটা অঙ্কের অর্থ ব্যয় করে দল গঠন করে ফ্র্যাঞ্চাইজিগুলো, আর সেই বিনিয়োগও প্রতি বছরই আরও লাভজনক হয়ে উঠছে।

বিগত কয়েক বছরে কোটি কোটি টাকা খরচ করেও এখন পর্যন্ত লোকসানের মুখ দেখতে হয়নি কোনো দলকেই। বরং সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে দলগুলোর ব্র্যান্ড ভ্যালু। এ কারণেই অনেকে আইপিএলে বিনিয়োগকে বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া-বাণিজ্যিক বিনিয়োগ হিসেবে দেখছেন। একই সঙ্গে বাড়ছে দলগুলোর মালিকানা প্রতিষ্ঠানগুলোর বাজারমূল্যও।

বর্তমানে আইপিএলের বাজারমূল্য প্রায় ১ লাখ ৫৪ হাজার কোটি রুপি বলে ধরা হচ্ছে। বিশ্বের সবচেয়ে মূল্যবান ক্রীড়া লিগগুলোর মধ্যে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে এই প্রতিযোগিতা। অথচ এমন একটি লিগে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারও পান মাত্র ২৭ কোটি রুপি এ বিষয়টি মেনে নিতে পারছেন না সাবেক ভারতীয় ক্রিকেটার অভিনব মুকুন্দ।

তার দাবি, আইপিএলের ক্রিকেটারদের বেতন আরও অনেক বেশি হওয়া উচিত।

দূরদর্শনের এক ক্রিকেট অনুষ্ঠানে মুকুন্দ বলেন, আমার মনে হয় আইপিএলের ক্রিকেটারেরা অনেক কম টাকা পায়। কিন্তু আইপিএলের বাজারদর অনেক বেশি। আপনি বিশ্বের অন্যান্য লিগ ও তাদের অর্থনীতির দিকে তাকান। বেসবল, ফর্মুলা ওয়ান সেখানে ২০ বা ২৫ কোটি কোনো বড় ব্যাপারই নয়।

তিনি আরও বলেন, আপনি যদি দাবি করেন আইপিএল বিশ্বের প্রথম চার-পাঁচটি লিগের মধ্যে পড়ে, তাহলে খেলোয়াড়দের প্রাপ্য অর্থও সেই মানের হওয়া উচিত। কিন্তু সেখানে তো কেউ প্রথম ১০ বা ২০-র মধ্যেও নেই। যদি কেউ থাকে, সেটাও আইপিএলের বেতনের কারণে নয়, বরং অন্য উৎস থেকে পাওয়া আয়ের জন্য। তাই ক্রিকেটারদের বেতনের ওপর কোনো সীমা থাকা উচিত নয়। ওদের আরও বেশি টাকা পাওয়া উচিত।

অভিনব মুকুন্দ অতীতে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলেছেন। খেলোয়াড়ি জীবনে তিনি মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি দু’জনকেই সতীর্থ হিসেবে পেয়েছেন।

মুকুন্দের মতে, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো প্রতি বছর বিপুল অঙ্কের আয় করলেও, সেই তুলনায় ক্রিকেটারদের পেছনে ব্যয় খুবই কম। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রতি বছর আইপিএলের দলগুলো ৪০০ থেকে ৫০০ কোটি টাকা আয় করে। কিন্তু ক্রিকেটারদের পেছনে খরচ করে মাত্র ১০০ থেকে ১২০ কোটি। এই খরচ আরও বাড়ানো দরকার। সেটা ২০০ থেকে ২৫০ কোটি টাকাও হতে পারে।

আইপিএলের আর্থিক বিস্তার ও বিশ্বব্যাপী জনপ্রিয়তা যত বাড়ছে, ততই ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নতুন করে আলোচনা সামনে আসছে। অভিনব মুকুন্দের এই মন্তব্য সেই বিতর্ককে আরও উসকে দিল বলেই মনে করছেন ক্রিকেটবিশ্লেষকরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম
আড়াই লাখ কোটি টাকার ব্র্যান্ড আইপিএল, ব্যবসায়িক মূল্যে নতুন রেকর্ড
আইপিএলের মূল্য ছাড়াল রেকর্ড ২০ বিলিয়ন ডলার, সবচেয়ে দামি দল কোনটি?