ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

রাজার দোষে বড় অঙ্কের জরিমানা গুনলেন শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৯:৪৩ এএম
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জয় দিয়ে যাত্রা শুরু করলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না লাহোর কালান্দার্সের। একের পর এক অভিযোগে আলোচনায় এসেছে দলটি। প্রথমে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে ব্যাটার ফখর জামানের বিরুদ্ধে। এরপর নিরাপত্তা প্রোটোকল ভাঙার ঘটনায় নতুন করে বিতর্কে জড়ান দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।

ঘটনার জেরে শেষ পর্যন্ত বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে শাহিন আফ্রিদিকে। লাহোর কালান্দার্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘শৃঙ্খলা বজায় রাখা এবং জবাবদিহিতা নিশ্চিত করার স্বার্থে’ অধিনায়ক শাহিনকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ লাখ ৪০ হাজার ৭৮৫ টাকা।

পাঞ্জাব পুলিশের ডেপুটি ইন্সপেক্টর স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, গত শনিবার গভীর রাতে সিকান্দার রাজার পরিচিত চারজন বহিরাগতকে খেলোয়াড়দের ফ্লোরে নেওয়ার চেষ্টা করা হয়। তবে নিরাপত্তাজনিত কারণে পিসিবির সিকিউরিটি ম্যানেজার ও পিএসএল সিইও সেই অনুরোধ দু’বার প্রত্যাখ্যান করেন।

এরপর অভিযোগ ওঠে, শাহিন ও রাজা নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে ওই চারজনকে জোরপূর্বক হোটেলের খেলোয়াড়দের ফ্লোরে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, তারা সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন।

ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে সিকান্দার রাজা দাবি করেন, পুরো ঘটনায় শাহিন আফ্রিদির কোনো সম্পৃক্ততা ছিল না। তার ভাষ্য অনুযায়ী, ওই চার ব্যক্তি ছিলেন তার আত্মীয়। তবু রাজার এমন বক্তব্য শাহিনকে শাস্তি থেকে রক্ষা করতে পারেনি।

মজার বিষয় হলো, একই ঘটনায় পুলিশের অভিযোগে রাজার নাম থাকলেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি লাহোর কালান্দার্স।

ফ্র্যাঞ্চাইজিটি ঘটনার বিস্তৃত বিবরণ স্বীকার করলেও তাদের দাবি, বিষয়টি জনসমক্ষে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। ক্লাবের ভাষ্য, পুরো ঘটনাকে মূল প্রেক্ষাপটের বাইরে নিয়ে গিয়ে অপ্রয়োজনীয়ভাবে গুরুতর করে তোলা হয়েছে।

আরও পড়ুন

তবে পরিস্থিতি যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, নিরাপত্তা প্রোটোকল ভাঙার অভিযোগে দলের অধিনায়ককে বড় অঙ্কের জরিমানা গুনতে হওয়ায় নতুন মৌসুমের শুরুতেই চাপের মুখে পড়েছে লাহোর কালান্দার্স।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
আইসিসির মাসসেরার দৌড়ে অভিষেক-রাজা-শুভমান
মিরাজকে টপকে দুইয়ে রাজা
টি-টোয়েন্টিতে বিরল কীর্তি গড়লেন রাজা
মারা গেলেন সিকান্দার রাজার ছোট ভাই