ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৯:৩৬ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে নিজেদের মাটিতে শেষ প্রস্তুতি ম্যাচের সময়সূচিতে সামান্য পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দিন অপরিবর্তিত থাকলেও কিক-অফের সময় ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে।

আগে ম্যাচটি হওয়ার কথা ছিল আর্জেন্টিনার স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে। তবে নতুন সূচি অনুযায়ী, ম্যাচটি শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে। সে হিসেবে বাংলাদেশ সময় বুধবার(১ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিটে মাঠে নামবে লিওনেল মেসির দল।

আন্তর্জাতিক উইন্ডোর প্রথম ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা এবার মুখোমুখি হবে জাম্বিয়ার। বিশ্বকাপের আগে এটি হবে আলবিসেলেস্তেদের শেষ ঘরোয়া প্রস্তুতি ম্যাচ, ফলে ম্যাচটি ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে।

বহুল পরিচিত লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিশ্বকাপের আগে নিজেদের প্রিয় দলকে শেষবারের মতো ঘরের মাঠে দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা। বিদায়ী আবহে মেসি ও তার সতীর্থদের ঘিরে তৈরি হয়েছে বিশেষ উন্মাদনা।

যদিও সময় পরিবর্তনের পেছনে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে ধারণা করা হচ্ছে, কর্মদিবসে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের সুবিধা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়োজকরা জানিয়েছে, ম্যাচের টিকিট এখনো বিক্রি হচ্ছে এবং আগের প্রীতি ম্যাচের মতো টিকিটের দামেও কোনো পরিবর্তন আনা হয়নি। এছাড়া, আর্জেন্টিনার শেষ ঘরোয়া ম্যাচটিকে স্মরণীয় করে তুলতে দর্শকদের জন্য রাখা হয়েছে বিশেষ বিনোদনের আয়োজন।

আরও পড়ুন

সব মিলিয়ে, বিশ্বকাপের মঞ্চে ওঠার আগে জাম্বিয়ার বিপক্ষে এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য শুধু আরেকটি প্রীতি ম্যাচ নয় এটি একদিকে যেমন শেষ মুহূর্তের প্রস্তুতির পরীক্ষা, অন্যদিকে তেমনি সমর্থকদের জন্যও আবেগঘন এক বিশেষ উপলক্ষ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের