ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি আন্দ্রিভা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬ , ১১:০৩ পিএম


ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি আন্দ্রিভা
টিনএজার মিরা আন্দ্রিভা। ছবি: এএফপি

পোলিশ কোয়ালিফায়ার মাজা খোয়ালিনস্কাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন টিনএজার মিরা আন্দ্রিভা। এতে শেষটা রূপকথার গল্পের মতো হলো না খোয়ালিনস্কার।

১৯ বছর বয়সী আন্দ্রিভা তার সম্ভাবনার সবটুকু নিংড়ে দিয়ে ফাইনাল জিতলেন ৬-৩, ৬-২ গেমে। ১৯৯২ সালে মনিকা সেলেসের পর সর্বকনিষ্ঠ নারী খেলোয়াড় হিসেবে রোলাঁ গারোতে চ্যাম্পিয়ন হলেন রাশিয়ান অষ্টম বাছাই।

আরও পড়ুন

এক ঘণ্টা ও ২২ মিনিটে জয় নিশ্চিত হতেই আন্দ্রিভা আবেগে ভাসেন। হাঁটু গেড়ে কোর্টে বসে পড়েন। তারপর স্ট্যান্ডে উদযাপনরত কোচ কনচিতা মার্টিনেজের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেন তিনি। 

ট্রফি হাতে নিয়ে আন্দ্রিভা বলেন, খুব ছোটবেলা থেকে আমি রোলাঁ গারো টিভিতে দেখেছি। এই টুর্নামেন্ট জেতা বিশাল ব্যাপার। আমি বিশ্বাসই করতে পারছি না যে এই ট্রফি ধরে আছি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission