ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ফাইনাল চলাকালেই মাঠ ছেড়ে পালালেন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৩:২৮ পিএম
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ঘটেছে চরম অস্বাভাবিক এক ঘটনা। ওয়ানডে কাপের ফাইনাল ম্যাচ চলাকালীনই মাঠ ছেড়ে ইংল্যান্ডগামী ফ্লাইট ধরতে চলে যান অলরাউন্ডার বেয়ার্স সোয়ানেপোয়েল, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

রোববার (২৯ মার্চ) লায়ন্স ও টাইটান্সের মধ্যকার ওয়ানডে কাপের ফাইনালে লায়ন্সের হয়ে খেলছিলেন সোয়ানেপোয়েল। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৪৩তম ওভারের দিকে হঠাৎ করেই মাঠ ছাড়েন তিনি। পরে জানা যায়, তিনি জোহানেসবার্গের ও.আর. ট্যাম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইংল্যান্ডগামী ফ্লাইট ধরতে রওনা হয়েছিলেন।

ম্যাচে নিজের বোলিং কোটা শেষ করে ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নেন সোয়ানেপোয়েল। তবে তার হঠাৎ প্রস্থানে বড় বিপাকে পড়ে লায়ন্স। অস্বাভাবিক এই পরিস্থিতিতে আম্পায়াররা বদলি ফিল্ডার নামানোর অনুমতি না দেওয়ায় এক পর্যায়ে একজন কম নিয়ে ফিল্ডিং করতে হয় দলটিকে।

শেষ পর্যন্ত ২৪৯ রানের লক্ষ্য তাড়া করে টাইটান্স ৩ উইকেটের নাটকীয় জয় তুলে নেয়, হাতে ছিল মাত্র ১ বল।

প্রতিবেদন অনুযায়ী, সোয়ানেপোয়েলের সতীর্থরাও জানতেন না তিনি বিমান ধরতে যাচ্ছেন। তারা প্রথমে ধারণা করেছিলেন, তিনি হয়তো চোট পেয়েছেন। বিষয়টি নিয়ে ম্যাচ চলাকালীন আম্পায়ারদের সঙ্গে কয়েক দফা তর্ক-বিতর্কও হয়।

তবে লায়ন্সের কোচিং স্টাফ ম্যাচের দিন সকালে তার ফ্লাইটের বিষয়টি জানতেন। যদিও তারা ধারণা করেছিলেন, সোয়ানেপোয়েল সন্ধ্যা ৭টার দিকে মাঠ ছাড়বেন। কিন্তু বাস্তবে তিনি প্রায় দুই ঘণ্টা আগেই মাঠ ত্যাগ করেন।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগের পাশাপাশি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও খেলেন সোয়ানেপোয়েল। তিনি বর্তমানে উরস্টারশায়ার কাউন্টির সঙ্গে যুক্ত। কাউন্টি ক্রিকেটে যোগ দিতেই তিনি ফ্লাইট ধরেন বলে জানা গেছে। তবে আগে থেকে বিষয়টি স্পষ্টভাবে দলকে না জানানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে লায়ন্স কর্তৃপক্ষ। দলের চিফ এক্সিকিউটিভ জোনো লিফ-রাইট বলেছেন, বেয়ার্সের এই আচরণে আমরা ক্ষুব্ধ। এটি আমাদের দলীয় মূল্যবোধ ও খেলার সংস্কৃতির পরিপন্থী। সমর্থকরাও এতে হতাশ হয়েছেন।

তিনি আরও জানান, এই ঘটনার পর সোয়ানেপোয়েলের চুক্তি বাতিলের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এদিকে ঘটনাটির তদন্ত শুরু করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। সংস্থাটির ঘরোয়া ক্রিকেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এডি খোজা জানিয়েছেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। বেয়ার্স বোর্ডের নিয়ম ভেঙেছেন। ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা পড়বে। এরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

ফাইনাল ম্যাচের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে একজন ক্রিকেটারের এমন আচরণ দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে বিরল এবং তা নিয়ে দেশটির ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রি। তার মতে, রাজনৈতিক বিষয় বাদ দিলেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সম্প্রতি  রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রবি শাস্ত্রি বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়। শাস্ত্রির মতে, ইমরান শুধু পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন, ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইমরানের সুস্বাস্থ্য কামনা করে শাস্ত্রি বলেন, ক্রিকেটে তার অবদান অসাধারণ। ইমরানকে নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও উল্লেখ করেন তিনি।  তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের অসাধারণ দক্ষতা ছিল বলে মন্তব্য করেন শাস্ত্রি। তার নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল—সেটিও স্মরণ করেন তিনি। ইমরান কবে কারাগার থেকে মুক্তি পাবেন, এমন প্রশ্নে শাস্ত্রি আশা প্রকাশ করেন, তিনি দ্রুতই বেরিয়ে আসবেন এবং এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।  ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান।  দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। কারাগারে থাকা অবস্থায় ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।  তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন ইমরান খান। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তার অবস্থান এখনো অমলিন। আরটিভি/এসআর
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
এশিয়ান গেমসের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল। জাপানে অনুষ্ঠিত এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল।
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
অবশেষে হাজির লিওনেল মেসির বিদায়ের সেই প্রতীক্ষিত দিন। বুধবার বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আবেগঘন এক আয়োজনে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে শেষবারের মতো মাঠে দেখা যাবে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে।
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল জাতীয় দলকে ঘিরে চলমান পরিস্থিতিতে তীব্র হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি।
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ 
গেইলের বিশ্বরেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন প্রিটোরিয়াস
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১